ঢাকার 'ওয়ান ইলেভেন’ সিনেমায় কলকাতার স্বস্তিকা
কোভিডের সময় গল্পটি পড়েছেন স্বস্তিকা। ওই সময় জুমে একাধিক মিটিং হয়। পরে সিনেমাটিতে কাজ করার সম্মতি দেন স্বস্তিকা।
কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বাংলাদেশের রহস্য থ্রিলার চলচ্চিত্র 'ওয়ান ইলেভেন'-এ অভিনয় করতে যাচ্ছেন।
স্বস্তিকা সম্প্রতি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন নির্মাতা কামরুল ইসলাম রিফাত।
সিনেমাটিতে বাংলাদেশের নন্দিত অভিনেতা আফজাল হোসেন চুক্তিবদ্ধ হয়েছেন আগেই, এবার যুক্ত হলেন স্বস্তিকা।
২০২১ সালে ওয়ান ইলেভেনের গল্পটা স্বস্তিকার কাছে পাঠানো হয়েছিল বলে জানান নির্মাতা রিফাত।
কোভিডের সময় গল্পটি পড়েছেন স্বস্তিকা। ওই সময় জুমে একাধিক মিটিং হয়। পরে সিনেমাটিতে কাজ করার সম্মতি দেন স্বস্তিকা।
২০০৮ সালে প্রথমবার বাংলাদেশের একটি সিনেমার শুটিংয়ে ঢাকায় এসেছিলেন। তারপর অনেক প্রযোজক-পরিচালকদের সাথে সিনেমা নিয়ে আলাপ হলেও ঢাকাই সিনেমায় আর কাজ করা হয়নি স্বস্তিকার।
হুমায়ুন কবির বিশ্বাসের গল্পে ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রটির সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন গুণী চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু। চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক রবিন শামস। পরিচালনা করবেন কামরুল ইসলাম রিফাত।
