‘ফ্রম বাস কন্ডাক্টর টু সুপারম্যান’
তামিল সিনেমার মহাতারকা তিনি, স্বজাতিরা তাকে বলেন ‘থালাইভা’, যার অর্থ গুরু। তিনি রজনীকান্ত। সিনেমায় ‘ড্যাশিং’ স্টাইলের জন্য আজও জনপ্রিয়। দক্ষিণে তার সিনেমা মুক্তিতে হয় উৎসব। আর পুরো ভারতবাসীর কাছে তার সিনেমা মানেই নতুন কিছু। সেই রজনীকান্তের ৭২তম জন্মদিন উপলক্ষে তার জীবনের নানা তথ্য নিয়ে এক প্রতিবেদন সাজিয়েছে ইন্ডিয়া টুডে।
