১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

থ্রিলার ‘হোটেল তেহরান’ নিয়ে আসছেন লিয়াম নিসন

কেন্দ্রীয় দুই চরিত্রে আছেন হলিউডের দুই হেভিওয়েট লিয়াম নিসন ও জ্যাকারি লেভি।

থ্রিলার ‘হোটেল তেহরান’ নিয়ে আসছেন লিয়াম নিসন
‘হোটেল তেহরান’ সিনেমার পোস্টার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 12:46 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

ইরান ও মধ্যপ্রাচ্যে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে যৌথ হামলার মধ্যেই দেশটিতে সিআইএর অভিযানের উপর ভিত্তি করে নির্মিত সিনেমার খবর এসেছে।

চলতি বছরে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছে ‘দ্য হলিউড রিপোর্টার’। 

‘হোটেল তেহরান’ পরিচালনা করেছেন ও লিখেছেন গাই মোশে। আর কেন্দ্রীয় দুই চরিত্রে আছেন হলিউডের দুই হেভিওয়েট লিয়াম নিসন ও জ্যাকারি লেভি।

আফগানিস্তানে এক মিশনে ব্যর্থ হওয়ার পর তেহরানে দুই সিআইএ এজেন্ট ল্যারি ও টাকার এবং তাদের দলের একটি উদ্ধার অভিযানকে কেন্দ্র করে সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে।

ল্যারি চরিত্রে আছেন নিসন আর টাকার চরিত্রে অভিনয় করছে লেভি। এছাড়া আরও অভিনয় করছেন কুইন্সি আইসেয়া, জেইক চোই ও অগুস্তো আগিলেরা ও এলনাজ নোরুজি।

লিয়াম নিসন ১৯৯৩৬ সালের ‘শিন্ডলার্স লিস্ট’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতার অস্কার মনোনয়ন পান। ডার্ক নাইট ও টেকেন সিরিজে অভিনয় করে অ্যাকশন ফিল্মেও জনপ্রিয়তা পান তিনি। 

আর জ্যাকারি লেভি কমেডি দিয়ে পরিচিতি পেলেও ডিসির ‘শ্যাজাম’ সিরিজে সুপারহিরোর ভূমিকায় অভিনয় করে খ্যাতি কুড়াসভ

‘হোটেল তেহরান’ নিয়ে মোশে বলেন, “হোটেল তেহরান একটি রোমাঞ্চকর যাত্রা যেখানে আনুগত্য, দায়মুক্তি ও যুদ্ধে মানবজীবনের ক্ষতির দিকগুলো তুলে ধরা হয়েছে।”

সিআইএর সাবেক গোয়েন্দা ব্যাজেল বাজের কাছ থেকে এই সিনেমার গল্পের কাহিনীসূত্র পেয়েছেন মোশে। মার্ক বাক্কির সঙ্গে মিলে মোশে চিত্রনাট্য লিখেছেন এই সিনেমার জন্য।

২০২৪ সালের সেপ্টম্বরে শুরু হয় সিনেমার শুটিং। ‘দ্য হলিউড রিপোর্টার’ জানিয়েছে চলতি বছরের শেষ নাগাদ মুক্তি পেতে পারে ‘হোটেল তেহরান’।