১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এল পার্থ বড়ুয়ার গান ‘সহজলভ্য নই’

ইউটিউব চ্যানেল 'জি সিরিজ মিউজিক' এ শোনা যাচ্ছে গানটি।

এল পার্থ বড়ুয়ার গান ‘সহজলভ্য নই’
‘সহজলভ্য নই’ গানের পোস্টার। ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2026, 08:48 PM

Updated : 10 Sep 2026, 12:47 PM

‘সহজলভ্য নই’ শিরোনামের নতুন গান গাইলেন সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। 

রোজার ঈদ ঘিরে গেল শুক্রবার গানটি প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা জি সিরিজ। ইউটিউব চ্যানেল 'জি সিরিজ মিউজিক' এ শোনা যাচ্ছে গানটি। 

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, 'সহজ আমায় ভাবতে পারো, সহজলভ্য নই’ এমন কথার গানটি লিখেছেন আহমেদ রাজীব। সুরও করেছেন তিনি। 

গীতিকার রাজীব জানিয়েছেন, ‘সহজলভ্য নই’ গানে পার্থ বড়ুয়ার কণ্ঠে শোনা যাবে ভিন্ন এক আবেগের প্রকাশ, যেখানে ভালোবাসা, আত্মমর্যাদা ও অনুভূতির সূক্ষ্ম দিকগুলো উঠে এসেছে। 

"গানটির কথায় যেমন রয়েছে সম্পর্কের জটিলতা, তেমনি রয়েছে নিজেকে সহজে বিলিয়ে না দেওয়ার এক দৃঢ় বার্তা। যা পার্থদার কণ্ঠে আরও সমৃদ্ধ হয়ে ধরা দিয়েছে বলে আমি মনে করি।" 

পার্থ বড়ুয়া বলেন, "রোমান্টিক আবহ ও গভীর আবেগঘন কথায় সাজানো এই গানটি শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।"