১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘মেরিল রেডি টু ইউজ গ্লিসারিন’ এর বিজ্ঞাপনে শরিফুল রাজ

শাকিব খানকে গত কিছুদিন ধরে মেরিল পেট্রোলিয়াম জেলির বিজ্ঞাপনী প্রচারে দেখা যাচ্ছে। এবার শরিফুল রাজকে দেখা যাবে ‘মেরিল রেডি টু ইউজ গ্লিসারিন’ এর বিজ্ঞাপনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 11:58 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

ব্যক্তিগত পরিচর্যার ব্র্যান্ড মেরিলের প্রচারে সুপারস্টার শাকিব খানের পর এবার যুক্ত হলেন নতুন প্রজন্মের তারকা শরিফুল রাজ।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কোম্পানি বলেছে, ‘মেরিল রেডি টু ইউজ গ্লিসারিন’ এর নতুন প্রচারে উপস্থিত হচ্ছেন শরিফুল রাজ, যা ব্র্যান্ডটির শীতকালীন প্রচারে ‘নতুন মাত্রা যোগ করবে’।

শাকিব খানকে গত কিছুদিন ধরে মেরিল পেট্রোলিয়াম জেলির বিজ্ঞাপনী প্রচারে দেখা যাচ্ছে। এবার শরিফুল রাজকে দেখা যাবে ‘মেরিল রেডি টু ইউজ গ্লিসারিন’ এর বিজ্ঞাপনে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “মেরিলের দুটি ভিন্ন পণ্যের প্রচারে দুই প্রজন্মের দুই শীর্ষ তারকার যুক্ত হওয়া ব্র্যান্ডটির সামগ্রিক মার্কেটিং কৌশলে ব্যাপক উদ্যম এনেছে।

“বিশেষ করে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জনকারী শরিফুল রাজের সঙ্গে মেরিল রেডি টু ইউজ গ্লিসারিন এর সংযোগ পণ্যের প্রিমিয়াম ইমেজ, বিশুদ্ধতা এবং ব্যবহারিক মূল্য আরও দৃশ্যমানভাবে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।”