১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওটিটিতে ‘দেয়ালের দেশ’: যে প্রেমের শুরু মর্গ থেকে

ওটিটিতে বৃহস্পতিবার থেকে দেখা যাবে 'দেয়ালের দেশ'।

ওটিটিতে ‘দেয়ালের দেশ’: যে প্রেমের শুরু মর্গ থেকে
'দেয়ালের দেশ' সিনেমার দৃশ্য। ছবি: চরকির সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 09:43 PM

Updated : 10 Sep 2026, 12:44 PM

ভিন্ন স্বাদের গল্পের সিনেমা ‘দেয়ালের দেশ’ দিয়ে সাড়া তুলেছিলেন শবনম বুবলী ও শরিফুল রাজ। গেল বছর রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে চরকিতে। 

বৃহস্পতিবার থেকে দেখা যাবে সিনেমাটি। 

বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, 'দেয়ালের দেশ' সিনেমাটি চরকির মাধ্যমে স্বল্প খরচে দেশ–বিদেশের সিনেমাপ্রেমীরা চাইলেই দেখে নিতে পারবেন। 

ওটিটিতে মুক্তির খবরে সিনেমার পরিচালক মিশুক মনি বলেন, “সিনেমা রিলিজের পর থেকেই বিভিন্ন মাধ্যমে বহু মানুষ 'দেয়ালের দেশ' দেখার আগ্রহ জানিয়েছে। তাদের জন্য এটা বড় খবর। খানিকটা দেরিতে ওটিটিতে মুক্তি পাচ্ছে, তবুও এটা ভেবে ভালো লাগছে যে, আরও বড় পরিসের সিনেমাটি ছড়িয়ে যাবে। দেশে–বিদেশের দর্শকরা এখন সহজেই সিনেমাটি দেখতে পারবেন।"

রহস্য ও প্রেমের গল্পের সিনেমা হল ‘দেয়ালের দেশ’; এতে  নহর চরিত্রে বুবলী এবং বৈশাখ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। যাদের প্রেম শুরু হয় হাসপাতালের মর্গ থেকে। 

সিনেমার অন্যান্য চরিত্রে আছেন শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, শমপ্তি মাশুক, এ কে আজাদ সেতু, দীপক সুমন।

মুক্তি পর ‘দেয়ালের দেশের’ গল্প, অভিনয়, গান, ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ  প্রশংসা পায়। 

সিনেমাটি নিয়ে বুবলী জানিয়েছিলেন, গল্প পড়েই তার ভীষণ ভালো লেগে যায়। 

২০২১ সালে সিনেমাটি সরকারি অনুদান পায়। ’দেয়ালের দেশ’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা মিশুক মনি।