১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

বহুদিন পর পূজার নাটকে চয়নিকা

“আমার মনে হয়েছে এ সময় এরকম একটি নাটক হওয়া দরকার। নাটকটিতে সুন্দর একটা মেসেজ আছে।“

বহুদিন পর পূজার নাটকে চয়নিকা
‘বিসর্জনে অর্জন’ নাটকের দৃশ্য

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2024, 12:50 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘বিসর্জনে অর্জন’। 

নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অনেকদিন পর পূজার নাটক নির্মাণ করলেন বলে জানিয়েছেন এই নির্মাতা।

তিনি বলেন, “একান্তই নিজের আবেগ এবং দায়বদ্ধতার জায়গা থেকে কাজটি করেছি। আমার মনে হয়েছে এ সময় এরকম একটি নাটক হওয়া দরকার। নাটকটিতে সুন্দর একটা বার্তা আছে।“

বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১০টায় মাছরাঙার পর্দায় দেখান হবে ‘বিসর্জনে অর্জন’।

নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তাকে ঘিরেই নাটকের গল্প আবর্তিত হয়েছে। 

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, ইমতু রাতিশ, আবুল হায়াত, মিলি বাসারসহ আরও অনেকে।

বৃষ্টি বলেন, "নাটকে আমার চরিত্রের নাম নিতু, যে মেয়েটি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। কিন্তু সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে অফিসের কোনো কোনো সহকর্মী মেয়েটির সঙ্গে একটু অন্যরকম আচরণ করে, যা মেনে নিতে কষ্ট হয়। এসব নিয়েই গল্প এগিয়ে যায়।"

পরিচালক চয়নিকা আশা করছেন, দর্শকরা নাটকটি উপভোগ করবেন।