১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফি ফি সৈকতে কোন গল্পের ইতি টানলেন তিশা?

বাংলাদেশে যেসব তারকা সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয়, তাদের একজন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। ভ্রমণ, কাজের খবর, উৎসব-পালাপার্বণ বা নিছকই শখের ফটো সেশন- বহু মুহূর্ত ভক্তদের জন্য তুলে ধরতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিকে সর্বোচ্চ ব্যবহার করে থাকেন তিশা। এবারেও ফেইসবুকে তিশাকে দেখা গেল থাইল্যান্ডের ফি ফি সৈকতে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2023, 11:58 AM

Updated : 13 May 2023, 11:58 AM

Image

সাগরের নীল জলরাশি আর নীল আকাশ যেখানে মিলেমিশে একাকার হয়েছে, থাইল্যান্ডের সেই ফি ফি সৈকতে গিয়েছিলেন তানজিন তিশা।

Image

ছবিগুলোর ক্যাপশনে তিশা লিখেছেন, “বেবিগার্ল, তুমি নিশ্চই জয়ী হবে এবং এটাই গল্পের শেষ।“ অবশ্য কোন গল্প বা তার শুরু কোথায়, তা জানাননি এই অভিনেত্রী।

Image

পশ্চিমা পোশাক বরাবরই পছন্দ তিশার। কালো রংয়ের পোশাক পরা তিশার চোখও ঢাকা কালো চশমায়। কানে বাহারি রঙের লম্বা দুল।

Image

সমুদ্রপাড়ের আগে তিশা গিয়েছিলেন থাইল্যান্ডের একটি পার্কে। হৃদয় আকৃতির ফুল গাছের ঝাড়ের সামনে তোলা ছবিতে তিশা হাজির হয়েছেন সাদা-হলুদ ট্রাউজার ও টপসে।

Image

তিশার ফেসবুকের ওয়াল ঘাঁটাঘাঁটি করলে মনে হতে পারে, এত ঘুরে বেড়ালে এই অভিনেত্রী কাজ করেন কখন! কিন্তু কাজের সংখ্যাও তার কম নয়। তবে গত বছর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদে তিশার এক ডজন নাটক প্রচার হলেও চলতি বছরে প্রচার হয়েছে মাত্র তিনটি। এ বিষয়ে তিশার ভাষ্য হল, বেছে বেছে কাজ নিচ্ছেন তিনি।

Image

এ বছরে কাজের পারিশ্রমিকও বাড়িয়েছেন তিশা। এছাড়া এ বছর ভালো স্ক্রিপ্ট পেলে পা রাখতে চান ওটিটিতেও।