১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘সেভেন ডগস’: সালমান-সঞ্জয় ফের একসঙ্গে

সেভেন ডগস অ্যাকশনধর্মী ‘বাডি-কপ’ ঘরানার সিনেমা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 11:30 AM

Updated : 11 Sep 2026, 03:51 PM

বড়পর্দায় ফের একসঙ্গে দেখা যাবে সালমান খান ও সঞ্জয় দত্তকে। তবে ভারতীয় সিনেমায় নয়। 

সৌদি আরবের অ্যাকশনধর্মী ‘সেভেস ডগস’ সিনেমায় বলিউডের দুই তারকা এক সঙ্গে কাজ করছেন।

বলিউডলাইফ ডটকম জানিয়েছে, সিনেমার প্রচার ঝলক সামনে এসেছে। তাতে সালমান ও সঞ্জয়ের চরিত্র সম্পর্কে এখনও খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। 

তবে তাদের উপস্থিতি দেখে মনে হচ্ছে, সালমান ও সঞ্জয়ের ভূমিকা শুধুমাত্র কয়েকটি দৃশ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং গল্পের গুরুত্বপূর্ণ অংশ জুড়েই তাদের দেখা যেতে পারে।

সেভেন ডগস পরিচালনা করেছেন পরিচালক আদিল এল আরবি ও বিলাল ফল্লাহ। প্রথমবার সৌদি আরবের সিনেমায় অভিনয় করেছেন ইতালিয় তারকা মনিকা বেলুচ্চি। আর তার সঙ্গে ্বছেন মিসরের দুই জনপ্রিয় তারকা আহমেদ এজ ও করিম আবদেল আজিজ।

সেভেন ডগস অ্যাকশনধর্মী ‘বাডি-কপ’ ঘরানার সিনেমা। এতে আঞ্চলিক ও আন্তর্জাতিক তারকাদের নিয়ে একটি অপরাধ চক্র ভাঙার গল্প তুলে ধরা হয়েছে।

সালমান ও সঞ্জয় এর আগে ‘সাজন’ (১৯৯১), ‘চল মেরে ভাই’ (২০০০) এবং ‘ইয়ে হ্যায় জলওয়া’ (২০০২) সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।  

গত বছর এপি ঢিল্লোঁর গান ‘ওল্ড মানি’তে ফের একসঙ্গে পর্দায় হাজির হয়েছিলেন দুজন।