১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দুই দশক পূর্তিতে সেরা শিল্পী ও অ্যালবামের তালিকা জানাল স্পটিফাই

স্পটিফাইয়ে সবচেয়ে বেশিবার শোনা গান দ্য উইকেন্ডের ‘ব্লাইন্ডিং লাইটস’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2026, 11:29 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

সুইডিশ অডিও স্ট্রিমিং কোম্পানি স্পটিফাই উদযাপন করেছে প্রতিষ্ঠার বিশ বছর। এ উপলক্ষে প্ল্যাটফর্মটি গত দুই দশকে সবচেয়ে বেশিবার শোনা শিল্পী ও অ্যালবামের তালিকা প্রকাশ করেছে।

বিলবোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় জনপ্রিয় শিল্পীরা যেমন আছেন, তেমনি নতুন শিল্পীদের অনেকের গানও বহুবার শোনা হয়েছে।

সবচেয়ে বেশি বার স্ট্রিম করা শিল্পীদের তালিকার শীর্ষে আছেন পপ তারকা টেইলর সুইফট। দুই নম্বরে আছেন পুয়ের্তো রিকান র‍্যাপার ব্যাড বানি। 

শীর্ষ বিশের অন্যান্যদের মধ্যে তিনে ড্রেইক, চার নম্বরে দ্য উইকেন্ড, পাঁচে আরিয়ানা গ্রান্ডে, ছয়ে এড শিরান, সাতে জাস্টিন বিবার, আটে বিলি আইলিশ, নয়ে এমিনেম এবং দশম স্থানে কানিয়ে ওয়েস্টের নাম আছে।

এছাড়া পরের বিশ নম্বর পর্যন্ত পর্যায়ক্রমে আছেন ট্র্যাভিস স্কট, বিটিএস, পোস্ট মালোন, ব্রুনো মার্স, জে বালভিন, রিয়ানা,  কোল্ডপ্লে, কেনড্রিক লামার, ফিউচার ও জুস ওয়ার্ল্ড।

স্পটিফাইয়ে সবচেয়ে বেশিবার শোনা গান দ্য উইকেন্ডের ‘ব্লাইন্ডিং লাইটস’। এর পরের দুটি অবস্থানে আছে এড শিরানের ‘শেইপ অফ ইউ’ ও দ্য নেইবারহুডের ‘সোয়েটার ওয়েদার’।

সেরা ১০ এর বাকি গানগুলো হল-‘স্টারবয়’- দ্য উইকেন্ড ও ডাফট পাংক, অ্যাজ ইট ওয়াজ–হ্যারি স্টাইলস, সামওয়ান ইউ লাভড-লুইস কাপালডি, সানফ্লাওয়ার–পোস্ট মালোন ও সোয়ে লি, ওয়ান ড্যান্স–ড্রেইক, উইজকিড ও কাইলা, পারফেক্ট–এড শিরান, স্টে-কিড লারোই ও জাস্টিন বিবার।

সবচেয়ে বেশিবার স্ট্রিম করা অ্যালবামের তালিকার শীর্ষে আছে ব্যাড বানির ‘উন ভেরানো সিন তি’। এরপর আছে দ্য উইকেন্ড এর ‘স্টারবয়’ ও এড শিরান এর ‘÷ (ডিভাইড)’ অ্যালবাম দুইটি।

সেরা দশের বাকি অ্যালবামগুল হল-অলিভিয়া রদরিগোর ‘সাওয়ার’, দ্য উইকেন্ডের ‘আফটার আওয়ার্স’, এসজিএর ‘এসওএস’, পোস্ট মালোনের ‘হলিউডস ব্লিডিং’, টেইলর সুইফটের ‘লাভার’, আর্কটিক মাঙ্কিসের ‘এএম’, বিলি আইলিশের ‘হোয়েন উই ফল আস্লিপ, হোয়্যার ডু উই গো?’