১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাতি ও মাহুতের গল্পে 'নিহারকলি'

'নিহারকলি' নাটকে হাতির যন্ত্রণা ফ্রেমবন্দি করা হয়েছে

হাতি ও মাহুতের গল্পে 'নিহারকলি'
নিহারকলি' নাটকের দৃশ্য, ছবি: নির্মাতার সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2025, 10:47 AM

Updated : 26 Aug 2026, 11:57 AM

কুমিল্লায় একটি হাতির পায়ে শেকল বেঁধে নির্মমভাবে নির্যাতনের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল গেল বছর। সেই ঘটনার আদলে নির্মিত হয়েছে নাটক 'নিহারকলি'।

নাটকটি রচনা করেছেন সেজান নূর, পরিচালনা করেছেন ফজলুল হক। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, লুৎফর রহমান জর্জ, জান্নাতুল সুমাইয়া হিমি।

আসছে ঈদে বাংলাভিশনে প্রচার হবে নাটকটি।

'নিহারকলি' নাটকের দৃশ্য, ছবি: নির্মাতার সৌজন্যে।  

'নিহারকলি' নাটকের দৃশ্য,

বিজ্ঞপিতে নির্মাতা ফজলুল হক বলছেন 'নিহারকলি' নাটকটি নির্মাণ করা ভীষণ চ্যালেঞ্জের ছিল।

টিমের সবার প্রশংসা করে ফজলুল হক বলেন, “নিলয় ভাই, জর্জ ভাই, হিমিসহ প্রোডাকশনের সবাই খুব পরিশ্রম করেছেন। হাতির সঙ্গে কাজ করতে গিয়ে কয়েকটি দৃশ্যে আবেগেই কেঁদে ফেলেছেন নিলয়। আমি ভীষণ আশাবাদী নাটকটি নিয়ে।"

'নিহারকলি' নাটকে হাতির যন্ত্রণা ফ্রেমবন্দি করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।    

নাটক নিয়ে নিলয় বলেন, "হাতি নিয়ে কাজ করা আমার যেমন অনেক দিনের স্বপ্ন, পরিচালকেরও তাই। হাতিকে মেইনটেইন করা, আমাদের আবেগের সঙ্গে তার আবেগ মিলিয়ে কাজ করা বেশ কঠিন।"

'নিহারকলি' নাটকের দৃশ্য, ছবি: নির্মাতার সৌজন্যে।  

'নিহারকলি' নাটকের দৃশ্য,

নাটকে নিজের চরিত্র নিয়ে নিলয় বলেন, "আমি মাহুতের চরিত্রে অভিনয় করেছি। হাতির বয়স যখন কম তখন তাকে দিয়ে নানাভাবে অর্থ আয় করে একটি পরিবার চলে, হাতিটিরও খাবারের ব্যবস্থা হয়। কিন্তু যখন সেই হাতির বয়স হয়ে যায়, তখন তাকে দিয়ে অর্থ আয়ের সুযোগ কমে যায়। পরিবারটি অর্থের সংকটে পড়ে, হাতিটিরও খাবারের জোগান কমে যায়। এমনই গল্প দেখা যাবে নাটকে"

সম্প্রতি পুবাইলে শেষ হয়েছে নাটকটির দৃশ্যধারণ।