১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রবিঠাকুরের জন্মদিনে বিটিভিতে ‘শেষের রাত্রি’

বুধবার রাত ৯টায় বিটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘শেষের রাত্রি’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 06:50 PM

Updated : 01 Sep 2026, 09:06 PM

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজন্ময়ন্তীতে বিশেষ নাটক, গান-কবিতাসহ একরাশ অনুষ্ঠান প্রচারের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ টেলিভিশন-বিটিভি।

এক বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, বুধবার রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘শেষের রাত্রি’।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শেষের রাত্রি’ অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন অভিনেতা খায়রুল আলম সবুজ। আর প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া।

নাটকে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, জিতু আহসান, ওহায়িদা মল্লিক জলি, হাবিব মাসুদ, বোরহান বাবু, পলি চৌধুরী, মৌমিতাসহ আরো অনেকে।

এছাড়া কবিগুরুর জন্মবার্ষিকীতে বিটিভিতে প্রচারিত হবে বিশেষ আলোচনা অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান, সংগীত অনুষ্ঠান, আলেখ্য অনুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান।