Published : 29 Mar 2026, 11:35 AM
জনপ্রিয় ‘হ্যারি পটার’ সিরিজটি ফের পর্দায় নিয়ে আসছে এইচবিও ম্যাক্স। ইতোমধ্যে কে কোন চরিত্রে অভিনয় করছেন তাও ঘোষণা করা হয়েছে, এসেছে ট্রেইলারও। ভক্তরা বইয়ের প্রিয় হ্যারি, হারমাইওনি, রন ও তাদের নতুন কাণ্ডকারখানা দেখতে মুখিয়ে আছে।
এর মধ্যে ঘটেছে বিপত্তি। সিরিজের অন্যতম চরিত্র হগওয়ার্টস স্কুলের শিক্ষক সেভেরাস স্নেপ চরিত্রের জন্য নির্বাচিত ব্রিটিশ অভিনেতা পাপা এসিয়েদুকে ‘হত্যার হুমকি’ দেওয়া হয়েছে। তাকে স্নেপ চরিত্রে অভিনয় না করতে সতর্ক করা হয়েছে ওই হুমকিতে।
বিনোদন ওয়েবসাইট ডেডলাইন জানিয়েছে, এসিয়েদু এক সাক্ষাৎকারে বলেছেন, “আমাকে বলা হয়েছে ‘এই সিরিজ ছেড়ে দাও, নাহলে তোমাকে মেরে ফেলব’।”
জেরেমি স্নেপ চরিত্রে এর আগে অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনেতা অ্যালান রিকম্যান। দারুণ জনপ্রিয়তা প্রায় রিকম্যান অভিনীত স্নেপ চরিত্রটি। ২০১৬ সালে মারা যান রিকম্যান। অনেক ‘কট্টর ভক্ত’ রিকম্যানের জায়গায় এসিয়েদুকে মেনে নিতে পারছেন না।
এসিয়েদু অবশ্য বলেছেন এমন হুমকি পাওয়ার পর এ চরিত্রটি করতে তার মনোবল আরও বেড়েছে।
তিনি বলেন, “বাস্তবতা হচ্ছে আমি ইনস্টাগ্রাম খুললেই দেখব কেউ আমাকে বলছে ‘আমি তোমার বাড়িতে এসে তোমাকে মেরে ফেলব’। অনেকেই নিজের কাজের জন্য জীবন দিয়ে দেন। এই ধরনের বিষয় আমার ওপর প্রভাব ফেলে না বললে ভুল বলা হবে।”
চলতি বছরের শেষে এইচবিও ম্যাক্সে মুক্তি পাবে হ্যারি পটারের নতুন সিরিজ।
জে. কে রওলিংয়ের লেখা উপন্যাসের ওপর ভিত্তি করে হ্যারি পটার নিয়ে নির্মিত প্রথম সিনেমা মুক্তি পায় ২০০১ সালে। ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ নামের ওই সিনেমা ব্লকবাস্টার হওয়ার পর একে একে নির্মিত হয় আরও সাতটি সিনেমা।
সবশেষ ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস পার্ট টু’ মুক্তি পায় ২০১১ সালে।
এরপর প্রায় ১৫ বছর পটার ভক্তরা অপেক্ষায় রয়েছেন নতুন সিরিজ বা সিনেমার জন্য।