Published : 09 May 2026, 08:27 PM
অভিনেত্রী কারিনা কায়সারকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে বাবা কায়সার হামিদ জানিয়েছেন।
গ্লিটজকে তিনি বলেন, “কয়দিন ধরেই অসুস্থ। এক সপ্তাহ ধরে লিভার সংক্রান্ত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি আছে। শুক্রবার প্রচণ্ড জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
কারিনা হেপাটাইটিসে আক্রান্ত বলে চিকিৎসকদের বরাতে জানিয়েছেন তারা বাবা।
কায়সার হামিদ বলেন, “কারিনার ফ্যাটি লিভার ছিল। দেশে যে লিভার সংক্রান্ত চিকিৎসা নেই আমরা তা জানতাম না। এটা একটা দেশের জন্য খুব খারাপ।”

মেয়ের উন্নত চিকিৎসায় সহযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, “উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে হবে। কিন্তু সেই চিকিৎসা ব্যয় অনেক। আমরা আসলে হিমশিম খেয়ে যাচ্ছি।
“সরকারিভাবে যদি বিদেশে চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমার মেয়েটা সুস্থ হয়ে উঠতে পারে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।”
কারিনা কায়সার কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি পরিচিত। অভিনয় জগতেও পা রাখেন তিনি। চরকি সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’ সিনেমাতে অভিনয় করেছেন কারিনা কায়সার।