১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রণবীরকে খুঁজে পাবে দীপিকা?

রণবীর সিং বলেছেন, ‘রহস্য উদঘাটনে’ আরও একটু অপেক্ষা করতে হবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2023, 01:07 PM

Updated : 03 Jul 2023, 01:07 PM

বাড়ি ফেরেননি রণবীর সিং। তাই বাধ্য হয়ে নিখোঁজ স্বামীর সন্ধান পেতে পুলিশের দ্বারস্থ দীপিকা পাড়ুকোন। অন্যদিকে রণবীর সিং কাউকে ধাওয়া করছেন, বোঝা গেল কোনো গোপন মিশনে বাড়ির বাইরে আছেন। দীপিকা-রণবীরের সঙ্গে দেখা মিলল রাম চরণেরও।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই ঘটনাগুলো পর্দার। তবে এই গল্প সিনেমা নাকি ওয়েব সিরিজের তা স্পষ্ট নয়। তবে এটা নিশ্চিত, ভক্তদের নতুন চমক উপহার দিতে চলেছেন তিন অভিনেতা।

ওই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রণবীর। ক্যাপশনে লিখেছেন, “রহস্য উদঘাটনে আরও একটু অপেক্ষা করতে হবে।”

রণবীর-দীপিকাকে এর আগে রোহিত শেঠির ‘সার্কাস’ সিনেমার ‘কারেন্ট লাগা রে’ গানে পাওয়া যায়। ২৮ জুলাই মুক্তি পাবে রণবীরের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি। ‘পাঠান’ মুক্তির পর দীপিকার আগামীর সিনেমা ‘ফাইটার’।

আর রাম চরণকে সবশেষ দেখা যায় সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ‘ইয়ানতাম্মা’ গানে।