১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তানভীর মোকাম্মেলের ৪ চলচ্চিত্র নিয়ে কর্ণাটকে উৎসব

কর্ণাটকের ওয়াদিয়া সেন্টারে ১২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসব।

তানভীর মোকাম্মেলের ৪ চলচ্চিত্র নিয়ে কর্ণাটকে উৎসব

চলচ্চিত্রকার তানভারী মোকাম্মেল।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2022, 03:01 PM

Updated : 16 Sep 2022, 03:01 PM

চলচ্চিত্রকার তানভারী মোকাম্মেলের চারটি প্রামাণচিত্র নিয়ে ভারতের কর্ণাটকে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।   

কর্ণাটকের ‘ওয়াদিয়া সেন্টারে’ ১২ থেকে ১৫ অক্টোব এই উৎসব চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কিনো আই ফিল্মস। 

উৎসবে তানভীর মোকাম্মেলের 'বনযাত্রী', 'অয়ি যমুনা', 'জাপানী বধূ' ও 'কর্ণফুলীর কান্না' প্রামাণ্যচিত্রগুলো দেখানো হবে। চার দিনের এই উৎসবে শেষ দুদিন নির্মাতা তানভীর মোকাম্মেল দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন।

এছাড়া ১২ অক্টোবর ক্রাইস্ট ইউনিভার্সিটিতে 'নাইনটিন ফোরটি সেভেন পার্টিশন ইন মাই ফিল্মস' শীর্ষক বক্তৃতা দেবেন তানভীর মোকাম্মেল। ১৮ অক্টোবর এ বিশ্ববিদ্যালয়ে তার প্রামাণ্যচিত্র 'সীমান্তরেখা' প্রদর্শিত হবে। 

কর্ণাটকে চলচ্চিত্র উৎসবের পাশাপাশি ব্যাঙ্গালুরু ইন্টারন্যাশনাল সেন্টারে ১৭ অক্টোবর দেখানো হবে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত তানভীর মোকাম্মেলের ‘জীবনঢুলী’। পরে একটি প্যানেল আলোচনাও হওয়ার কথা রয়েছে। 

এসব অনুষ্ঠানে অংশ নিতে তানভীর মোকাম্মেলের আগামী অক্টোবর বাঙ্গালুরু যাওয়ার কথা রয়েছে।