৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

‘ফাতিমা’র এক ঝলক

ফাতিমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ২৪ মে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2025, 07:22 PM

Updated : 10 Sep 2026, 12:48 PM

অভিনেত্রী তাসনিয়া ফারিণের যে সিনেমা ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছিল, সেই 'ফাতিমা'র টিজার এসেছে সোশাল মিডিয়ায়। ফাতিমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ২৪ মে। সিনেমায় ফাতিমা চরিত্রে অভিনয় করেছেন ফারিণ। এটি ফারিণের ক্যারিয়ারের প্রথম সিনেমা। 

ধ্রুব হাসানের পরিচালনায় আরও অভিনয় করেছেন সংগীতশিল্পী পান্থ কানাই, তারিক আনাম খান, ইয়াশ রোহান,শাহেদ আলী সুজন প্রমুখ। 

প্রায় আট বছর আগে শুরু হয়েছিল সিনেমাটির কাজ, মাঝখানে বন্ধ ছিল কিছুদিন। অনেক বাধা বিপত্তি পেরিয়ে সিনেমাটির নির্মাণ শেষ করেন নির্মাতা ধ্রুব হাসান। তখন সিনেমার নাম দেওয়া হয়েছিল 'দাহকাল'। কিন্তু গল্পের বিকাশের সাথে সঙ্গতি রেখে পরবর্তীতে এর নাম রাখা হয় 'ফাতিমা'।