সন্ধ্যা ৬টার পর প্রদর্শনী বন্ধ যমুনা ব্লকবাস্টার সিনেমাসে
সন্ধ্যা ৬টার পরের প্রদর্শনীগুলোর অগ্রিম টিকেটের অর্থ ফেরত দেবে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।
জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা মেনে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে সন্ধ্যার চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে।
শনিবার ফেইসবুক পেইজে দেওয়া বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।
এতে বলা হয়, রোববার থেকে পরবর্তী ঘোষণার আগে পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টার প্রদর্শনী বন্ধ রাখা হবে।
প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ বলেছে, রোববার থেকে সন্ধ্যা ৬টার পরের প্রদর্শনীগুলোর জন্য যারা অগ্রিম টিকিট কিনেছেন, তাদের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে অর্থ ফেরত দেওয়া হবে।
হঠাৎ নেওয়া এই সিদ্ধান্তে দর্শকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে হলটি।
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সঙ্গে ব্যাংকিং কার্যক্রমের সময় কমানোর পাশাপাশি দোকানপাট, বিপণিবিতানহ ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টায় বন্ধের সিদ্ধান্ত হয়।
