Published : 29 Jul 2025, 09:25 PM
অয়ন মুখার্জির বিশাল বাজেটের অ্যাকশন ঘরানার ‘ওয়ার টু’ সিনেমায় পাত্রপাত্রী এবং পরিচালক কত পারিশ্রমিক নিয়েছেন, তা জানতে উৎসুক ছিলেন অনেকেই।
অবশেষে সেই তথ্য জানিয়েছে বলিউড হাঙ্গামা।
৪০০কোটি রুপির বাজেটের এই সিনেমায় দক্ষিণের অভিনেতা জুনিয়র এনটিআরের পারিশ্রমিক ৭০ কোটি রুপি, আর বলিউডে হৃত্বিকের পারিশ্রমিক ৫০ কোটি রুপি।
তবে হৃত্বিক পুষিয়ে নেবেন অন্যভাবে। চুক্তি অনুয়ায়ী নির্মাতাদের সঙ্গে লাভের ভাগও ঢুকবে তার পকেটে। আর সিনেমার নায়িকা কিয়ারা আদভানি পারিশ্রমিক নিয়েছেন নায়কের তুলনায় কম, ১৫ কোটি রুপি।
সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা অনিল কাপুর পেয়েছেন ১০ কোটি রুপি। আর পরিচালনার জন্য অয়ন ৩০ কোটি রুপি নিয়েছেন। আর ২২০ কোটি রুপি বিনিয়োগ করা হয়েছে সিনেমায়।
যশরাজ ফিল্ম প্রযোজিত স্পাই ইউনিভার্সের ‘ওয়ার ২’ সিনেমার ট্রেইলার প্রকাশ হয়েছে। এরপর থেকে সিনেমার অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়ে আলোচনা শুরু হয়।
ট্রেইলারের ভিডিও দেখে অনেকে মন্তব্য করেছেন, তারকাদের বেশি পারিশ্রমিক দিতে গিয়ে ‘ওয়ার টু’ সিনেমার কাজ হয়েছে ‘নিম্নমানের’।
যশরাজ ফিল্মের ব্যানারে নির্মিত সালমান খানের ‘টাইগার থ্রি’র বাজেট ছিল ৩৫০ কোটি রুপি, শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’ সিনেমার বাজেট ছিল ৩২৫ কোটি রুপি।
আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে ‘ওয়ার টু’।
আরও পড়ুন: