১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘সখিনা’ গল্পটি পড়ে মনে হয়েছে কাজ করা যায়: আবুল হায়াত

‘খুব বেছে বেছে কাজ করছি’।

‘সখিনা’ গল্পটি পড়ে মনে হয়েছে কাজ করা যায়: আবুল হায়াত
শ্যামল মাওলা, আবুল হায়াত ও মৌসুমী মৌ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2026, 01:28 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

প্রয়াত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটক পরিচালনা করেছেন অভিনেতা আবুল হায়াত। নাটকের নাম 'সখিনা'।

নাটকের চিত্রনাট্যও করেছেন আবুল হায়াত নিজেই। গাজীপুরের রাজেন্দ্রপুরের সম্প্রতি শেষ হয়েছে নাটকটির দৃশ্য ধারণের কাজ।

নাটকটি নিয়ে আবুল হায়াত গ্লিটজকে বলেন, "আগের মত তো কাজ করতে পারছি না। বিশ্রাম না নিলে অসুস্থ হয়ে যাই। খুব বেছে বেছে কাজ করতে হচ্ছে। রাবেয়া খাতুন খালার গল্পের ভাণ্ডার বিশাল। তার অনেক গল্প আছে যেগুলো অল্প বাজেটেও ভালোভাবে নির্মাণ করা সম্ভব। ‘সখিনা’ গল্পটি পড়ে মনে হয়েছে এটি নিয়ে কাজ করা যায়।"

নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মৌসুমী মৌ ও শ্যামল মাওলা। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া ও বদরুল হাসান খান।

শ্যামল মাওলা বলেন, 'রাবেয়া খাতুনের গল্পে এবং আবুল হায়াতের পরিচালনায় কাজ করার সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের। গল্প ও চরিত্র দুটোই খুব শক্তিশালী। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের পছন্দ হবে।"

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নরেশ ভূঁইয়া বলেন, "নাটকের নাম ভূমিকায় অভিনয় করা মৌসুমি মৌয়ের বাবার ভূমিকায় অভিনয় করেছি আমি। নির্মাতা আবুল হায়াতের সঙ্গে আগে কাজ করা হলেও মৌয়ের সঙ্গে প্রথম কাজ। শুটিংয়ের অভিজ্ঞতা ছিল আনন্দের।"  

নির্মাতা জানিয়েছেন, রোজার ঈদ ঘিরে কোনো একটা বেসরকারি টেলিভিশন স্টেশনে প্রচার হবে নাটকটি।