১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মেয়র মামদানির সঙ্গে কাজ করা পুরো বাংলাদেশের জন্য গর্ব: জায়েদ খান

সিনেমার দ্বিতীয় পর্ব মুক্তি পাবে বুধবার রাতে।

মেয়র মামদানির সঙ্গে কাজ করা পুরো বাংলাদেশের জন্য গর্ব: জায়েদ খান
‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ সিনেমার পোস্টার। ছবি: জায়েদ খানের ফেইসবুক থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 09:43 PM

Updated : 26 Aug 2026, 03:42 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে একটি শর্টফিল্মে অভিনয় করেছেন অভিনেতা জায়েদ খান। প্রবাসী বাঙালিদের জীবন নিয়ে নির্মিত ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ দ্বিতীয় পর্বে কাজ করেছেন তারা।  

জন কবির ও সাদ আল আমীন পরিচালিত সিনেমাটি মূলত প্রবাসী বাংলাদেশিদের জীবন ও অভিজ্ঞতা নিয়ে নির্মিত। 

এই সিরিজের প্রথম পর্ব গত মার্চে মুক্তি পায়। দ্বিতীয় পর্ব মুক্তি পাচ্ছে বুধবার রাতে ‘ঠিকানা বাংলাদেশ’ এর ইউটিউব ও ফেইসবুক পেইজে। 

মামদানির সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে জায়েদ খান বলেন, "মামদানির সাথে কাজ করতে গিয়ে খুবই মজা হয়েছে। খুব খুনসুটি ছিল, অভিনয়গুলো বারবার হচ্ছিল না, আমি দেখালাম, জন কবির দেখাল।” 

মামদানি ধৈর্য ধরে অভিনয় করেছেন জানিয়ে জায়েদ বলেন, “কোনো অধৈর্য নাই, খুব খুশি মনে। উনার সঙ্গে কাজ করতে পারা শুধু আমার ব্যক্তিগত গর্ব নয়, আমি মনে করি, এটি বাংলাদেশেরও গর্ব।" 

জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করেন।