১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাবা হওয়ার বিষয়টি জাদুকরী অনুভূতি, বললেন ভিকি

বাবা হওয়ার অনুভূতির মধ্য দিয়ে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে গেছে বলে জানিয়েছেন ভিকি।

বাবা হওয়ার বিষয়টি জাদুকরী অনুভূতি, বললেন ভিকি
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 11:53 AM

Updated : 26 Aug 2026, 05:16 PM

বাবা হওয়ার পর কেমন লাগছে? এই প্রশ্নের উত্তরে হিন্দি সিনেমার অভিনেতা ভিকি কৌশল এক কথায় বলেন, ‘এক জাদুকরী অনুভূতি’।

প্রথমবার সন্তানের মুখ দেখার ঘটনাটি জীবনের 'সবচেয়ে বড় মুহূর্ত' হিসেবে অভিহিত করেছেন ভিকি কৌশল।  

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ভিকি ও ক্যাটরিনার পুত্রসন্তান পৃথিবীতে আসে গত ৭ নভেম্বর। সতীর্থদের মতই ছেলের নাম ও ছবি এখনো প্রকাশ করেননি এই তারকা দম্পতি। 

এর মধ্যে মুম্বাইয়ে এক অনুষ্ঠানে আসা ভিকির কাছে ছেলের নাম ও বাবা হওয়ার অনুভূতি জানতে চান পাপারাজ্জিরা।

ভিকি বলেছেন, তারা খুব শিগগিরই ছেলের নাম প্রকাশ করবেন।  

বাবা হওয়ার অনুভূতি নিয়ে ভিকি বলেন, “বাবা হওয়ার বিষয়টি জাদুকরী অনুভূতি। তবে পাশাপাশি এটি আমাকে বাস্তবের সঙ্গে যুক্ত রেখেছে।”

বাবা হওয়ারর পর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে গেছে বলে জানিয়েছেন ভিকি। জীবনের এই অধ্যায় তাকে আরও দায়িত্বশীল ও সংবেদনশীল মানুষ করে তুলেছে বলে মনে করেন তিনি।

ভিকি ও ক্যাটরিনা বিয়ে করেন ২০২১ সালের ডিসেম্বরে। ছেলে হওয়ার পর যৌথ বিবৃতিতে তারা বলেছিলেন, “আমাদের আনন্দের পুঁটুলি এসে গেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতা নিয়ে আমরা আমাদের ছেলেকে স্বাগত জানাচ্ছি।"

পেশাগত জীবনেও ভিকির জন্য বছরটি বেশ সফলতা এনে দিয়েছে। ৬০০ কোটি রুপির মাইলফলক পেরুনো ভিকি অভিনীত‘ছাবা’ যেমন বক্স অফিসকে সন্তুষ্ট করেছে। তেমনি সমালোচকদের কাছ থেকেও প্রংশসা কুড়িয়েছে। 

আগামীতে ‘মহাভারত’ চলচ্চিত্রে লর্ড পারশুরামের চরিত্রে দেখা যাবে ভিকিকে। 

আরও পড়ুন: ক্যাটরিনা-ভিকির 'আনন্দের পুঁটুলিএসে গেছে