১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এল কোক স্টুডিওর নতুন গান ‘মেঘ’

কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে গানটি।

এল কোক স্টুডিওর নতুন গান ‘মেঘ’
‘মেঘ’ গানের পোস্টার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2026, 08:35 PM

Updated : 11 Sep 2026, 03:31 PM

আষাঢ় মাসে ‘মেঘ’ শিরোনামে নতুন গান নিয়ে এসেছে কোক স্টুডিও বাংলা।

রোববার রাত থেকে কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে গানটি।

এক বিজ্ঞপ্তিতে কোক স্টুডিও জানিয়েছে, আষাঢ়ের প্রকৃতি, বৃষ্টির প্রতীক্ষার অনুভূতিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে গানটি। বর্ষার সঙ্গে জড়িয়ে থাকা শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে গানটির সুর ও সংগীতায়োজন তৈরি করা হয়েছে।

‘মেঘ’ গানটিতে একসঙ্গে কাজ করেছেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব এবং শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েব।

গানটিতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি। শাস্ত্রীয় সংগীত, সমকালীন সাউন্ড এবং আধুনিক সংগীতায়োজনের সংমিশ্রণে তৈরি হয়েছে গানটি।

২৩ জুন ‘রুম ঝুম’ দিয়ে চতুর্থ মৌসুমে যাত্রা করে কোক স্টুডিও বাংলা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে গানটি প্রকাশিত হয়।

চতুর্থ মৌসুমে মোট আটটি গান থাকবে, যার প্রতিটি ভিন্ন ভিন্ন আবেগ ও সংগীত ধারার ওপর ভিত্তি করে তৈরি হওয়ার কথা বলেছে প্ল্যাটফর্মটি।