১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গুঞ্জনের মাঝেই আদিত্যের সঙ্গে অনন্যা

ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসহটস্টারে শুক্রবার মুক্তি পেতে চলেছে ‘দ্য নাইট ম্যানেজার’।

গুঞ্জনের মাঝেই আদিত্যের সঙ্গে অনন্যা

অভিনেতা আদিত্য রায় কাপুর ও অভিনেত্রী অনন্যা পান্ডে

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2023, 05:32 PM

Updated : 16 Feb 2023, 05:32 PM

প্রেমের ‘গুঞ্জনের’ মাঝেই বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের সাথে অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে দেখা গেল একটি ওয়েব সিরিজের বিশেষ প্রদর্শনীতে।

গত বছরের মাঝামাঝি সময় থেকে এই দুজনের প্রেমের কথা ভেসে বেড়াচ্ছে মুম্বাইয়ের সিনেমা ইন্ড্রাস্ট্রিতে। তবে তারা এ বিষয়ে চুপ।

এনডিটিভি জানিয়েছে, আদিত্য রায়ের সিনেমা ‘দ্য নাইট ম্যানেজার’ এর স্ক্রিনিংয়ে গিয়েছিলেন চাঙ্কি পাণ্ডে কন্যা অনন্যা।

ওই অনুষ্ঠানে পাপারাজ্জিদের মুখোমুখি হন তিনি। সিনেমাটি কেমন লেগেছে প্রশ্নে অনন্যা বলেছেন, “এটি একটি সিরিজ, সিনেমা নয়। তবে দারুণ লেগেছে।”

Image

দ্য নাইট ম্যানেজারের স্ক্রিনিংয়ে আদিত্য রায় কাপুর ও অনন্যা

‘দ্য নাইট ম্যানেজার’ এর প্রদর্শনীতে আরও ছিলেন অভিনেত্রী বিদ্যা বালান, ম্রুণাল ঠাকুরসহ আরও অনেকে।

২০১৬ সালে মুক্তি পাওয়া ব্রিটিশ থ্রিলার সিরিজ় ‘দ্য নাইট ম্যানেজার’-এ অভিনয় করেছিলেন টম হিডলস্টন, এলিজাবেথ ডেবিকি, অলিভিয়া কোলম্যান।

সেই গল্প অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজটিতে অনিল কাপুর, আদিত্য রায় কাপুর, শোভিতা ধুলিপালা, তিলোত্তমা সোম, শাশ্বত চট্টোপাধ্যায়কে অভিনয় করেছেন।

শুক্রবার ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসহটস্টারে মুক্তি পেতে চলেছে ‘দ্য নাইট ম্যানেজার।

গতবছর মুম্বাইয়ের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এ অতিথি হয়েছিলেন অনন্যা। সেখানে আদিত্যের সাথে তার প্রেম ইঙ্গিত করে অনুষ্ঠানের হোস্ট নির্মাতা করণ ইঙ্গিতও করেছিলেন। 

অনন্যাকে উদ্দেশ্য করে করণ বলেছিলেন, ‘আমি তোমাদের আমার পার্টিতে দেখেছি। কি ঘটছে তোমাদের মাঝে বলো তো?”

সে সময় করণকে মাঝপথে থামিয়ে অনন্যা বলে বসেন, “তুমি কিছু দেখোনি। তবে আদিত্য বেশ ‘হট’।

অনন্যার প্রেম নতুন কিছু নয়। এর আগেও নায়িকা জাহ্নবী কাপুরের প্রেমিক ঈশান খাট্টারের সাথে প্রেমে জড়ান তিনি। সেই প্রেম অবশ্য বেশি দিন চলেনি। আরও শোনা গিয়েছিল, ‘লাইগার’ সিনেমায় অভিনয় করতে গিয়ে দক্ষিণের হার্টথ্রব বিজয় দেবরাকোন্ডার সঙ্গে নাকি মন দেওয়া–নেওয়ার কাজটাও অনন্যা গোপনে সেরে ফেলেছেন।

অনন্যা পাণ্ডেকে আগামীতে আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘ড্রিম গার্ল ২’-এ দেখা যাবে। এই সিনেমার টিজার প্রকাশ হয়েছে সদ্য।