১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জঙ্গীর লেখা ‘কিছুই বদলায় না’ গাইলেন শাহরিয়ার জয়

আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে এসেছে গানটি।

জঙ্গীর লেখা ‘কিছুই বদলায় না’ গাইলেন শাহরিয়ার জয়
‘কিছুই বদলায় না’ গানের পোস্টার। ছবি: জয়ের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 05:53 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

দুই বছরের বেশি সময় আগে শহীদ মাহমুদ জঙ্গীর লেখা দুইটি গানে সুর দিয়েছিলেন জয় শাহরিয়ার। তার মধ্যে একটি গান ‘কিছুই বদলায় না’ প্রচারে এসেছে।

আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে এসেছে গানটি। পাশাপাশি আরও শোনা যাচ্ছে স্পটিফাই, আইটিউনস, ডিজার, স্বাধীনসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।  

বিজ্ঞপ্তিতে জয় শাহরিয়ার বলেন, "জঙ্গী ভাইয়ের লেখা আমার খুব পছন্দ। যাদের সৃষ্টি শুনে বড় হয়েছি, তাদের সঙ্গে কাজ করতে পারাটা দারুণ ব্যাপার আমার জন্য।আশা করি যারা শুনবেন তাদের ভালো লাগবে, এটি সহজ কথায় জীবনবোধের একটি গান।"  

জয় শাহরিয়ার ও শহীদ মাহমুদ জঙ্গী। ছবি: জয়ের সৌজন্যে। 

জয় শাহরিয়ার ও শহীদ মাহমুদ জঙ্গী

প্রায় পাঁচ দশক ধরে গান লিখছেন শহীদ মাহমুদ জঙ্গী। জয়ের সুর ও কণ্ঠে গানটি শ্রোতাদের কাছে বেশ ভালো লাগবে বলেই প্রত্যাশা করছেন এই গীতিকার। 

অ্যানিমেশন ভিডিও দিয়ে তৈরি হয়েছে ‘কিছুই বদলায় না’ গানের ভিডিওচিত্র। যেটি নির্মাণ করেছেন মীর হিশাম। 

গানে গিটার বাজিয়েছেন অন্তু দাশ, বেজ গিটারে তানিম হাসান, কি-বোর্ডে ফরহাদ এবং শব্দ সংযোজন করেছেন আমজাদ হোসেন বাপ্পী।