২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আমি নিশ্চিত শাহরুখের ‘ফ্যান’ অসাধারণ'

শাহরুখ খানের নতুন সিনেমা ‘ফ্যান’-এর টিজার মুক্তি পেয়েছে সম্প্রতি। এর মধ্যেই অনলাইনে ভাইরাল হয়ে যাওয়া টিজারটি এখনও না দেখলেও বলিউডের আরেক খান সালমানের বিশ্বাস, টিজারটি অসাধারণ হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 08:51 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

পুরোনো শত্রুতা ভুলে বন্ধু হয়ে যাওয়া সালমান এবং শাহরুখকে এখন প্রায়ই একে অন্যের প্রশংসায় মেতে থাকতে দেখা যাচ্ছে। সালমানের নতুন সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’-এর ফার্স্ট লুক অনলাইনে প্রথমে শেয়ার করেছিলেন শাহরুখই।

সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে শাহরুখের ‘ফ্যান’-এর টিজার দেখেছেন কি না, এমন প্রশ্নের উত্তরে সালমান বলেন, “এখনও দেখিনি। তবে আমি দেখবো টিজারটি। তবে না দেখেও বলতে পারি, ‘ফ্যান’-এর টিজার অসাধারণ।”

সামনের বছরের ঈদে মুক্তি পাবে সালমান খানের আরেক সিনেমা ‘সুলতান’। একই দিনে মুক্তি পাবে শাহরুখের সিনেমা ‘রাইস’।  ‘ফ্যান’-এর টিজারের পাশাপাশি প্রকাশিত হয়েছে ‘সুলতান’-এর টিজারও।

তবে ‘ফ্যান’-এর টিজার মুক্তির দুদিনেই ইউটিউবে অর্জন করেছে ১৭ লাখ ভিউ। ওদিকে ‘সুলতান’-এর ভিউ মোটে ১২ লাখ।