২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোওয়ি’র ছবি বিক্রি হলো তিন কোটি ডলারে!

নিলামের প্রথম দিনেই তিন কোটি মার্কিন ডলার আয় করে নিলো প্রয়াত সংগীতশিল্পী ডেভিড বোওয়ি’র আঁকা তিনটি ছবি। নিলামের প্রথম অধিবেশনে আয়ের এ পরিমাণ প্রমাণ করেছে মৃত্যুর পরেও বোওয়ির জনপ্রিয়তা রয়েছে ঠিক আগের মতোই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2016, 07:10 PM

Updated : 11 Oct 2022, 09:02 PM

রয়টার্স জানায়, বোওয়ির আঁকা বেশ কিছু ছবি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবারের সদস্যরা। তারই ভিত্তিতে বৃহস্পতিবার এ নিলামের আয়োজন করা হয়। প্রথম দফায় এ তারকার তিনটি ছবি নিলামে তোলা হয়। নিলাম শেষে প্রায় তিন কোটি ছয় লাখ মার্কিন ডলার আয় করে তার আঁকা ছবিগুলো।

বোওয়ি’র ছবি ছাড়াও মোট তিন’শ পঞ্চাশটি জিনিস বিক্রির জন্য রাখা হয়েছে এ নিলামে। নিলামকারী প্রতিষ্ঠান ‘সোদ্যাবাই’ এর পক্ষ থেকে বলা হয়েছে, “বোওয়ি বরাবরই ছবি আঁকতে ভালবাসতেন। এমনকি এ জন্য তাকে জাদুঘর কতৃপক্ষ অনুদানও দিতো। সংগীতের পাশাপাশি চিত্রকলাতে অসামান্য অবদানের জন্য তাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হবে।”

এ বছর জানুয়ারিতে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান এ জনপ্রিয় সংগীত তারকা। লেটস ড্যান্স, মডার্ন লাভ, লাইফ অন মার্সসহ অসংখ্যা জনপ্রিয় গানের কন্ঠ দিয়েছেন এ ব্রিটিশ সংগীত তারকা।