২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শত কোটির পথে ‘দিল ধাড়াকনে দো’ কিন্তু...

যোয়া আখতারের নতুন সিনেমা ‘দিল ধাড়াকনে দো’ ধীর গতিতে হলেও এগিয়ে যাচ্ছে একশ কোটি রুপি আয়ের পথে। প্রিয়াঙ্কা চোপড়া, রানভির সিং, ফারহান আখতার, আনুশকা শর্মা, অনিল কাপুর অভিনীত সিনেমাটি মুক্তির ১২ দিনে আয় করে নিয়েছে ৬৯ কোটি ১৩ লাখ রূপি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 04:37 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

৮৫ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটিকে অবশ্য এখনই হিট বলা যাচ্ছে না। মূলধন এখনও উঠিয়ে নিতে না পারল্ওে সিনেমাটি হিটের পথেই এগুচ্ছে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য বিশ্লেষকেরা।

৫ জুন ২৩০০ হলে মুক্তি পায় ‘দিল ধাড়াকনে দো’। একটি পাঞ্জাবী পরিবারের জাহাজে ছুটি কাটানোর কাহিনি নিয়ে গড়ে ওঠা তারকাবহুল সিনেমাটি প্রশংসিত হয়েছে এর কারিগরি দিক এবং কলাকুশলীদের অভিনয়ের জন্য। সিনেমার একটি বিশেষ চরিত্রে কণ্ঠদান করেছেন আমির খান।