২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দোষ মেনে নিয়ে শাস্তি থেকে বাঁচলেন বিবার

কানাডার অন্টারিওতে ২০১৪ সালের আগস্টে এক আলোকচিত্রীকে পেটানোর দায় স্বীকার করে নিলেন পপ তারকা জাস্টিন বিবার। 

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 03:34 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

গত বছরের আগস্টে বিবারের মিনি ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে একটি অল টেরিয়ান ভেহিকলের। যানটির চালক ছিলেন এক জন আলোকচিত্রী। সে সময় তার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন বিবার, যা হাতাহাতিতে গড়ায়। 

সে সময় বিবারের আইনজীবি ব্রায়ান গ্রিনস্প্যান বলেছিলেন, “এক পাপারাজ্জির অনাকাঙিক্ষত উপস্থিতি তার মক্কেলের সপ্তাহের শেষ দুটি দিন বরবাদ করে দেয়।”

তিনি আরও বলেন, “আর এ কারণেই দুঃখজনকভাবে বিপজ্জনক গাড়ি চালানো এবং শারিরীক আক্রমণের অভিযোগ উঠেছে বিবারের বিরুদ্ধে।”

অবশেষে বিবার নিজের দোষ স্বীকার করে নিলেন। অর্থাৎ তিনি জেনেশুনেই ঘটনাটি ঘটিয়েছিলেন। তবে সাধারণভাবে ঘটনাটি অপরাধমূলক নয় দাবি করেছেন তিনি। 

তিনি আলোকচিত্রীর সঙ্গে তার সংঘর্ষের কথা স্বীকার করে নিয়ে বলেন, ঘটনাটি ছিল স্বতঃস্ফূর্ত এবং ক্ষণিকের দুর্ঘটনা।

তবে দোষ স্বীকার করে নেওয়ায় মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ‘বেইবি’ খ্যাত এই গায়ক। কেবল গুনতে হয়েছে সাড়ে সাতশ’ ডলারের জরিমানা।