মনোজ বৃত্তান্ত
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বালুঘড়ি’র মাধ্যমে অভিষেক হলেও মনোজ কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন! চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তিই পায়নি। তবে হতাশা ঝেড়ে ফেলে মনোজ আবারও চলচ্চিত্রে ফিরছেন। মডেলিংয়ের নিয়মিত এই মুখ এখন অভিনয় করছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাটুস কুটুসে’।
গ্লিটজ: শুরুতে ‘কাটুস কুটুস’ প্রসঙ্গেই কথা বলা যাক, এ সিনেমায় আপনার চরিত্রটি নিয়ে বলুন।
মনোজ: এ সিনেমায় আমি সকাল চরিত্রে অভিনয় করেছি। প্রেমিকা তাকে ডাকে ‘কাটুস’। সকাল চাকরি করে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের বিপণন বিভাগে। প্রেমিকা কুটুসের সঙ্গে প্রেম করতে প্রায়ই অফিস ফাঁকি দেয় সে। কাটুসের সঙ্গে তার প্রেমকাহিনি নিয়েই এগিয়েছে সিনেমাটির গল্প।
গ্লিটজ: আপনার অভিনয়ের শুরুর কথা জানতে চাই। আপনার তো অভিনয়ের পারিবারিক ঐতিহ্য রয়েছে।
পরবর্তীতে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে পড়াশোনা করেছি। বিশ্ববিদ্যালয় জীবনে অভিনয়ের প্রতি আরো বেশি সিরিয়াস হয়ে উঠেছি।
গ্লিটজ: ‘বালুঘড়ি’ চলচ্চিত্রে অভিষেক হয়েছিলো। সিনেমাটি তো কোনো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি...
মনোজ: সে পুরনো কথা। সিনেমাটি বেশ কিছু স্থানে বিশেষ ব্যবস্থায় প্রদর্শিত হয়েছে। সিনেমাতে আমি অভিনয় করেছিলাম এক পাগলের চরিত্রে। ভীষণ ভালো সিনেমা ছিলো। কিন্তু কি বলবো! এখন পুরনো কথা না ভেবে ভবিষ্যৎ নিয়ে ভাবছি। সিনেমা নিয়েই আলাদা পরিকল্পনা করছি।
গ্লিটজ: সে পরিকল্পনাগুলো কেমন?
সব মাধ্যমেই নিয়মিত কাজ করবো। তবে চলচ্চিত্রই অগ্রাধিকার পাচ্ছে।
গ্লিটজ: চলচ্চিত্রের প্রস্তুতি নিশ্চয়ই অন্যরকম। তো কিভাবে প্রস্তুত করছেন নিজেকে?
মনোজ: মডেলিং কিংবা নাটকের তুলনায় চলচ্চিত্রের ভাষা একেবারেই আলাদা। আমি নানা দেশের নানা ধরনের সিনেমা দেখছি। তাদের অভিনয় কৌশল, অভিব্যক্তি, বাচনভঙ্গি খুব মনোযোগ দিয়ে রপ্ত করার চেষ্টা করছি। সঙ্গে চলছে অনুশীলন।
গ্লিটজ: মূল ধারা না ভিন্ন ধারা - কোন ঘরানার সিনেমাতে অভিনয় করতে চান?
গ্লিটজ: ঢাকাই সিনেমায় টিকে থাকার ব্যাপারে আপনি কতটা আশাবাদী?
মনোজ: আমি নিজেকে নিয়ে শতভাগ আশাবাদী, আত্মবিশ্বাসীও। এখানে সম্পূর্ণ দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। প্রতিনিয়ত শেখার মানসিকতা থাকতে হবে। অনেক বড় অভিনেতা হতে চাই না আমি। পরিশ্রম আর অধ্যাবসায়—এই দুইয়ের বলে আমি টিকে থাকতে চাই চলচ্চিত্রে।
গ্লিটজ: আপনার উল্লেখযোগ্য কাজ কোনগুলো ছিলো?
কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের ‘ইলিয়াসের চারাগাছ’, শরাফ আহমেদ জীবনের ‘যে জলে আগুন জলে’ নাটকে অভিনয় করেছি।
গ্লিটজ: এখন ব্যস্ততা কি নিয়ে?
মনোজ: ‘কাটুস কুটুস’- এর ডাবিং চলছে। এছাড়াও আফসানা মিমির ‘সাতটি তারার তিমির’, রহমতুল্লাহ তুহিনের ‘যখন কখনো’ নাটকে অভিনয় করছি এখন। এছাড়াও সম্প্রতি আকরাম খানের ‘কর্ণেল ভাবী’ নাটকটির কাজ শেষ হয়েছে। এছাড়াও হাতে আরো বেশ কয়েকটি কাজের প্রস্তাব রয়েছে।
