পর্দায় নগ্ন হবেন হৃত্বিকও!
'পিকে' সিনেমায় নগ্ন হয়ে আবির্ভূত হয়ে নতুন এক ধারারই জন্ম দিয়েছেন আমির খান। এবার পর্দায় নগ্ন হতে যাচ্ছেন অভিনেতা হৃত্বিক রোশান। আশুতোশ গোয়ারিকারের পরিচালনায় নতুন সিনেমা 'মহেঞ্জোদারো'র জন্য এই কাজটি করবেন তিনি।
বলিউডলাইফ বলছে, সিন্ধু সভ্যতার কাহিনি অবলম্বনে নির্মিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন হৃত্বিক।সূত্র বলছে, এই সিনেমার শুরুতে নগ্ন অবস্থায় পর্দায় আবির্ভূত হবেন হৃত্বিক।
তবে সাম্প্রতিক সময়ে ভারতের সেন্সর বোর্ড যেভাবে রক্ষণশীল মনোভাবের পরিচয় দিচ্ছে, তাতে এই ধরনের দৃশ্য কাঁচি এড়াতে পারবে কি না তা নিয়ে সন্দিহান অনেকেই।
‘মহেঞ্জোদারো’র শুটিং চলছে গুজরাতের ভুজ অঞ্চলে। এতে হৃত্বিকের বিপরীতে অভিনয় করবেন পুজা হেগড়ে। এছাড়া থাকবেন কবির বেদি এবংঅনুরোধয় সিং। কবিরের ছেলের ভূমিকায় দেখা যাবে অনুরোধয়কে, যিনি এই সিনেমার খল চরিত্রে অভিনয় করছেন।
‘মহেঞ্জোদারো’ মুক্তি পাবে ২০১৬ সালের ২২ জানুয়ারি।
