২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাট-রানবির-দিপিকার ভালোবাসা দিবস

সাবেক প্রেমিকা এবং বর্তমান প্রেমিকা - ভালোবাসা দিবসে দুজনের সঙ্গেই প্রেম করার সুযোগ পেয়েছেন ভারতীয় অভিনেতা রানবির কাপুর!

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 03:20 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

হ্যাঁ, ঘটনা সত্যি। ভ্যালেন্টাইন্স ডেতে দিপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফ দুজনের সঙ্গেই প্রেম করেছেন রানবির। তবে একজন ছিলেন পর্দার প্রেমিকা, অন্যজন বাস্তবের। 

ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, কাশ্মীরে নিজের নতুন সিনেমা ‘ফিতুর’-এর শুটিং শেষে দিল্লিতে উড়াল দেন ক্যাট। উদ্দেশ্য প্রেমিক রানবিরের সঙ্গে ভালোবাসা দিবস উদযাপন। ওদিকে বেশ কয়েকদিন ধরে দিল্লিতে ইমতিয়াজ আলি পরিচালিত ‘তামাশা’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রানবির, সঙ্গে আছেন সাবেক প্রেমিকা দিপিকা।

কিন্তু ভ্যালেন্টাইন্স ডে বলে কথা! শুটিং-এর ফাঁকে কিছুটা সময় বের করে নেন রানবির, ক্যাটের জন্য। আর রূপালী পর্দায় চলে দিপিকার সঙ্গে প্রেম।

সম্প্রতি টুইটারে প্রকাশিত একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে, যেখানে দেখা যায় দিপিকাকে ফুল দিচ্ছেন রানবির। এই প্রেমের দৃশ্যটির শুটিং হয়েছিল ভালোবাসা দিবসেই।