২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমার জন্য ওজন বাড়লো ৪০ কেজি 

নৃত্য পরিচালনার পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেন গনেশ আচার্য। তবে এবার চরিত্রের প্রয়োজনে আরও ৪০ কেজি ওজন বাড়িয়েছেন স্থূলকায় এই কোরিওগ্রাফার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 09:36 PM

Updated : 25 Apr 2022, 01:01 PM

বলিউডে চরিত্রের প্রয়োজনে ওজন বাড়ানোর ঘটনা নতুন নয়। তবে ওজন এতটা বাড়ানোর ঘটনা খুব কমই ঘটেছে। নতুন সিনেমা 'হে ব্রো'র জন্য নিজের ওজন প্রায় ২০০ কেজি বানিয়েছেন তিনি।

এ বিষয়ে গনেশ বলেন, "আমার ওজন ১৬০ কেজি ছিল, এই সিনেমার জন্য ওজন আরও ৩০-৪০ কেজি বাড়িয়েছি। চিত্রনাট্যের কারণেই ওজন বাড়াতে হয় আমাকে।"

সিনেমাটি নিয়ে যথেষ্ট আশাবাদী গনেশ। জানালেন, কয়েকটি অ্যাকশন দৃশ্যেও কাজ করেছেন আর নিজের অভিনয় নিয়ে সন্তুষ্ট তিনি।

'হে ব্রো' সিনেমাটির কাহিনি গড়ে উঠেছে দুই ভাই গোপি এবং শিবকে নিয়ে। অ্যাকশন-কমেডি ধাঁচের এই সিনেমাটি পরিচালনা করছেন অজয় চান্ধক। এতে আরও দেখা যাবে মাহিন্দার সিং এবং নুপুর শর্মাকে।

এছাড়া একটি গানে অংশ নিয়েছেন অমিতাভ বচ্চন, আকশায় কুমার, অজয় দেবগন, ঋত্বিক রোশান, রানভির সিং এবং প্রভু দেবা।

সিনেমাটি মুক্তি পাবে ২৭শে ফেব্রুয়ারি।