নায়ক হচ্ছেন রোনালদো?
এবার সেলুলয়েডে নিজের ভাগ্য অন্বেষণ করতে চান ব্রাজিলীয় ফুটবল তারকা রোনালদো। আর সে জন্য বেশ আঁটঘাট বেঁধেই নেমেছেন তিনি।
অভিনেতা হিসেবে তিনি হতে পারেন পরিচালকদের পছন্দের একজন, কারণ কোনো অভিনেত্রীর সঙ্গে কাজ করতে আপত্তি নেই তার।
টিএমজি বলছে, সম্প্রতি সিনেমায় ক্যারিয়ার গড়ার ইচ্ছা প্রকাশ করেন রোনালদো। তিনি জানান, সব অভিনেত্রীকেই তার ভালো লাগে।
নতুন ক্যারিয়ার গড়ার ব্যাপারে বেশ আগ্রহী মনে হচ্ছে এই ফুটবল তারকাকে। কারণ হলিউডে ঘুরে বেড়ানোর সময় সম্প্রতি পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েছেন তিনি।
কাজের খাতিরে নাকি শুধুই ঘুরে বেড়ানো? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে রোনালদো বলেন, উদ্দেশ্য ছিল দুটোই।
২০১১ সালে শারীরিক সমস্যার জন্য সময়ের আগেই খেলা থেকে অবসর নিতে হয় এই ফুটবলারকে। এরপর থেকে জাতীয় দলে না খেললেও বিভিন্ন ক্লাবে খেলে চর্চা বজায় রেখেছেন রোনালদো।
