২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাধুরিকে হুমকি

আরও একবার আন্ডারওয়ার্ল্ডের হুমকির শিকার হলেন হিন্দি চলচ্চিত্রের এক শিল্পী। অভিনেত্রী মাধুরি দিক্ষিতকে দেওয়া এই হুমকিতে বলা হয়, মোটা অঙ্কের অর্থ জমা না দিলে তাকে ও তার সন্তানদের মেরে ফেলা হবে। 

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 03:08 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

হুমকিদাতা ২৩ বছর বয়সী প্রাভিন কুমার প্রধানকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের অপরাধ বিভাগ। মাধুরির অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে তারা। 

ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, টাকা না দিলে মাধুরি এবং তার সন্তানদের মেরে ফেলার হুমকি দিয়ে একাধিক বার্তা পাঠানো হয়েছে। বার্তাগুলো মাধুরিকে এসএমএস করে পাঠানো হয়েছে, নাকি অ্যান্ড্রয়েড অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ’-এর মাধ্যমে পাঠানো হয়েছে- তা এখনও কেউ নিশ্চিত করে বলতে পারছে না।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি মুম্বাইয়ে এক রেস্তোরাঁয় কাজ করতেন বলে জানা গেছে। এই ব্যক্তি দাবি করছেন, তিনি মাফিয়া বস ছোটা রাজনের গ্যাং-এর সদস্য।

পুরনো খবর:

আন্ডারওয়ার্ল্ডের নজর যখন বলিউডে