২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ললিতার জন্য অভিনেত্রীর আত্মহননের চেষ্টা

ভারতের তামিল নাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার গ্রেপ্তারের প্রতিবাদ জানাতে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তামিল অভিনেত্রী মায়া।এ সময় সঙ্গে তার মেয়েও ছিল।  

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 03:52 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

পুলিশ কমিশনারের বাড়ির সামনে দাঁড়িয়ে আত্মহননের চেষ্টা করেন মা-মেয়ে।  

ঘটনাস্থলে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা জানান, মেয়েকে সঙ্গে নিয়ে কমিশনারের বাড়ির সামনে হাজির হন তিনি।  তার হাতে ছিল এক বোতল কেরোসিন। এরপর মা-মেয়ে দুজনই নিজেদের গায়ে আগুন ধরানোর চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

এআইডিএমকে নেতা এবং সাবেক অভিনেত্রী জয়ললিতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ায় মুখ্যমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয় তাকে। সেই সঙ্গে চার বছরের কারাদণ্ড এবং একশো কোটি রুপি জরিমানাও করেন আদালত।২৭শে সেপ্টেম্বর এই রায় দেওয়া হয়।

জয়ললিতার আরও অনেক সমর্থকের মতোই অভিনেত্রী মায়া এ রায় মেনে নিতে পারেননি। এক পুলিশ কর্মী জানান, “এই রায়ের পর আত্মহত্যার সিদ্ধান্ত নেন মায়া। কারণ তিনি রায় মেনে নিতে পারেননি। জানিয়েছেন, প্রিয় নেতার জন্য জীবন উৎসর্গ করতেও রাজি তিনি।”

আত্মহননের চেষ্টার পর মায়া এবং তার মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। এখন তারা পুলিশের হেফাজতে আছেন।