২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপেছেন দিপিকা

হিন্দি সিনেমার অভিনেত্রী দিপিকা পাড়ুকোন বেশ চটেছেন ভারতের সেন্সর বোর্ডের ওপর। তার নতুন সিনেমা ‘ফাইন্ডিং ফ্যানি’-এর একটি সংলাপে ‘কুমারি’ শব্দটি বাদ দেওয়ার দাবিকে ‘অযৌক্তিক’ বলেছেন তিনি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেঁজুতি শোণিমা নদী

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 06:24 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

সম্প্রতি এক রিয়ালিটি শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন দিপিকা। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি মনে করিনা, তাদের দাবিতে কোন যৌক্তিকতা আছে। আমার মনে হয়, এখানে আসলে কোন নীতিমালাই নেই। প্রতি ছয় মাসে বোর্ডের নিয়ম-কানুন বদলায়। যা বলা হয়, সেটা কখনোই মানা হয়না... এখানে আসলে কোন ধারাবাহিকতাই নেই।”

মুক্তির প্রতিক্ষায় থাকা হোমি আদাজানিয়ার সিনেমা ‘ফাইন্ডিং ফ্যানি’-এর একটি দৃশ্যে অভিনেত্রী দিপিকা পাড়ুকোনকে বলতে শোনা গেছে ‘আমি এখনও কুমারী’-এই সংলাপটি। এর মধ্যেই আলোড়ন তোলা সিনেমাটির ট্রেইলারে দিপিকার এই সংলাপ নিয়ে আপত্তি প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় সেন্সর বোর্ড। তাদের দাবি, সংলাপ থেকে ‘কুমারী’ শব্দটি বাদ দিতে হবে।

এ প্রসঙ্গে দিপিকা আরও বলেন, “তাদের আগে বোঝা উচিৎ সিনেমায় কোন দৃশ্যের প্রেক্ষিতে শব্দটি বলা হয়েছে। কোনো কারণ ছাড়াই আপনি কেবল একটি শব্দকে তুলে নিয়ে বলতে পারেন না, এটা বাদ দিতে হবে।”

“দ্বিতীয়ত, আগে আমাদেরকে কারণ দেখান, কেন কিছু নির্দিষ্ট বিষয় আমরা সিনেমায় আনতে পারবো না? দর্শকদের জন্যই তো মূলত সেন্সরশিপের ব্যবস্থা করা হয়েছে। আর দর্শকদের যদি কোন সমস্যf না থাকে, তাহলে তো তাদের (সেন্সর বোর্ডের) কোন বাধা দেওয়া উচিত না।”

“তবে, তারাই হলেন চূড়ান্ত নীতিনির্ধারক। আর তাই তাদের কথাই আমরা মেনে নেব। তবে, আমি আশা করি, তারা তাদের মানসিকতা পরিবর্তন করবেন এবং আমরা দর্শকদের যা দেখাতে চাই, সেটাই দেখাতে পারবো।”