২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ‘ওয়ান্ডার উইম্যান’

‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অফ জাস্টিস’ সিনেমায় ব্যাটম্যান এবং সুপারম্যানের নতুন রূপ এরই মধ্যে দেখে ফেলেছেন সবাই। এই সিনেমায় আরও থাকছেন ওয়ান্ডার উইম্যান - আর এবার দেখা গেল তার প্রথম ঝলক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 04:47 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

ওয়ান্ডার উইমেনকে নতুন রূপে সবার সামনে নিয়ে আসতে স্নাইডার বেছে নিয়েছেন বেশ বড়সড় প্ল্যাটফর্ম। বছরের অন্যতম বড় কমিক-কন আসর ‘স্যান ডিয়াগো কমিক-কন’-এ ওয়ান্ডার উইমেনের পোস্টার প্রকাশ করেন এই পরিচালক। নিজের টুইটার অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে তিনি লেখেন, “এবছরের স্যান ডিয়াগো কমিক-কনে দারুণ সময় কাটছে। #ওয়ান্ডারউইমেন”।

পোস্টারে দেখা যায় তরবারি হাতে আগ্রাসী অভিব্যক্তির ওয়ান্ডার উইম্যানকে। তবে অুনপস্থিত মার্কিন পতাকার লাল, নীল, সাদা রং আর তারকাখচিত কস্টিউম। নতুন ওয়ান্ডার উইম্যান বরং যোদ্ধার মতই বর্ম পরিহীতা।

‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অফ জাস্টিস’ সিনেমাটিতে এই চরিত্রটি রূপায়ন করছেন ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাডট। ব্যাটম্যান কিংবা সুপারম্যান কারোও চেয়ে ওয়ান্ডার উইম্যান যে কোন অংশেই কম যান না, প্রথম ঝলকেই তা বুঝিয়ে দিয়েছেন তিনি।

জ্যাক স্নাইডার পরিচালিত ‘ম্যান অফ স্টিল’ এর সিকুয়াল হিসেবে আসতে যাচ্ছে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অফ জাস্টিস’। সিনেমাটি মুক্তি পাবে ২০১৬ সালের ৬ই মে।