২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান কি পেলেন সঙ্গীর দেখা?

সালমান খানকে অনায়াসেই বলা চলে মুম্বাই সিনেপাড়ার সবচেয়ে যোগ্য পাত্র। কিন্তু ৪৮ বছর বয়সী এই অভিনেতা আজও খুঁজে জীবনসঙ্গী খুঁজে পাননি। তবে মনে হচ্ছে সেই খোঁজ এবার শেষ হবে।

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2014, 02:40 PM

Updated : 22 Aug 2022, 06:47 PM

নতুন সিনেমা ‘কিক’-এর প্রচারের কাজে সম্প্রতি ভারতীয় একটি চ্যানেলের রিয়েলিটি শোতে গিয়েছিলেন সালমান খান। সঙ্গে ছিলেন সিনেমার নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজও। অনুষ্ঠানে জ্যাকুলিনকে সালমান পরিচয় করিয়ে দেন জেএফকে নামে।

অনুষ্ঠান সঞ্চালকরা বেশ খানিকক্ষণ চেষ্টার পর উদ্ধার করতে পারলেন জেএফকে’র অর্থ। জ্যকুলিন ফার্নান্দেজ খানকেই ছোট করে জেএফকে বলেছেন সালমান।

এরপর সঞ্চালকদের শত অনুরোধেও জ্যাকুলিনের নামের শেষে কেন খান জুড়েছেন তার জবাব দেননি ‘দাবাং’ খান। অন্যদিকে লজ্জায় রাঙা হয়ে উঠতে দেখা যায় শ্রীলঙ্কান সুন্দরীকে।

‘কিক’ সিনেমার শুটিং শুরুর পর থেকেই জ্যাকুলিন-সালমানের ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো। জ্যাকুলিনের প্রশংসায় পঞ্চমুখ সালমান তাকে হাল আমলের জিনাত আমান বলেও অভিহিত করেছেন। ‘কিক’ সিনেমায় তাদের রসায়নও সবার নজর কেড়েছে।