২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাটরিনা-নিতুর নৈশভোজ

রানবির কাপুরের মা নিতু সিংয়ের সঙ্গে নৈশভোজ সারলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মুম্বাইয়ের বিলাসবহুল এক রেস্তোরাঁয় রাতের খাবার খেতে দেখা গেছে তাদের।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 12:55 AM

Updated : 22 Aug 2022, 06:42 PM

ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া বলছে, সম্প্রতি দক্ষিণ মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খেয়েছেন ক্যাটরিনা এবং নিতু। সঙ্গে ছিলেন রানবির কাপুর এবং তার বন্ধু পরিচালক আয়ান মুখার্জি।

ক্যাট-রানবিরের প্রেমের খবর এখন আর কারও অজানা নয়। সম্প্রতি গুঞ্জন উঠেছিল, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন তারা।

‘জাগগা জাসুস’-এর শুটিংয়ের জন্য বেশ কিছু দিন দক্ষিণ আফ্রিকায় কাটিয়েছেন রানবির ও ক্যাটরিনা। আর তারা ভারত ছাড়ার আগেই বসেছিলেন দুই পরিবারের সদস্যরা।

তবে পারিবারিক এই আলাপের পর তাদের বিয়ের তারিখ ঠিক হয়েছে কিনা, তা এখনও নিশ্চিতভাবে বলতে পারছে না কেউ।

গত কয়েক বছর ধরেই গণমাধ্যমের সঙ্গে লুকোচুরি খেলছেন এই জুটি। এখনও পর্যন্ত নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি তারা।  

তবে কাপুর পরিবারের একজন অঘোষিত সদস্যই হয়ে দাঁড়িয়েছেন ক্যাট। প্রায়ই কাপুরদের পারিবারিক অনুষ্ঠানে রানবিরের সঙ্গে অংশ নিতে দেখা গেছে তাকে।