২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যাং ব্যাং’-এ দুর্ধর্ষ হৃত্বিক-ক্যাটরিনা

হৃত্বিক রোশান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত অ্যাকশন থ্রিলার ‘ব্যাং ব্যাং’-এর পোস্টার প্রকাশিত হয়েছে মঙ্গলবার মধ্যরাতে। সিনেমার প্রথম দর্শনেই ইঙ্গিত দিচ্ছে রোমাঞ্চপ্রেমী দর্শকরা হতাশ হবেন না।  পোস্টারে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউয়ের মাঝে ক্যাটরিনার চোখে চোখ রেখে পিস্তল চালাচ্ছেন হৃত্বিক।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 02:29 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

উত্তেজনায় ভরপুর এই থ্রিলারে রোমান্স এবং গ্ল্যামারের উপস্থিতি নিশ্চিত করেছেন ক্যাটরিনা অপরদিকে বরাবরের মত এই সিনেমাতেও নিজের স্টান্টগুলো পারফর্ম করেছেন হৃত্বিক নিজেই।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ব্যাং ব্যাং’ হলিউডি সিনেমা ‘নাইট অ্যান্ড ডে’-এর আনুষ্ঠানিক রিমেইক। যেখানে হৃত্বিক অভিনয় করেছেন একজন গুপ্তচরের ভূমিকায়। ঘটনাক্রমে তার সঙ্গী হয়েছেন সাধারণ এক নারী ক্যাটরিনা।

‘নাইট অ্যান্ড ডে’তে অভিনয় করেছিলেন টম ক্রুজ এবং ক্যামেরন ডিয়াজ।

‘ব্যাং ব্যাং’ হৃত্বিক-ক্যাটরিনা জুটির দ্বিতীয় সিনেমা। ২০১১ সালে তারা জুটি বেঁধেছিলেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’তে যেখানে তাদের পর্দা রসায়ন ব্যাপক সমাদৃত হয়।

ফক্স স্টার স্টুডিওসের প্রযোজনায় ‘ব্যাং ব্যাং’ মুক্তি পাবে চলতি বছরের ২ অক্টোবর।