সবচেয়ে ক্ষমতাশালী বিয়ন্সে
বাঘা বাঘা হলিউড এবং বাস্কেটবল তারকাদের পেছনে ফেলে ফোর্বসের সবচেয় ক্ষমতাধর শত তারকার তালিকায় শীর্ষস্থানটি দখল করেছেন গায়িকা বিয়ন্সে নোলেস।
গত বছর শীর্ষে থাকা অপরাহ উইনফ্রেকে চতুর্থ স্থানে ঠেলে দিয়ে এক নম্বরে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই পপতারকা।
সম্প্রতি বের হওয়া নোলেসের অ্যালবাম 'সিম্পলি বিয়ন্সে' বিক্রি হয়েছে ১০ লাখ কপিরও বেশি। লাইভ কনসার্টও করে চলেছেন পুরোদমে। গত এক বছরে আয় করেছেন প্রায় ১০ কোটি মার্কিন ডলার। তার স্বামী মার্কিন র্যা পার জেয় জি ও রয়েছেন এই তালিকায়, তবে ষষ্ঠ স্থানে।
টেলিভিশন, চলচ্চিত্র, ক্রীড়া, সংগীত-- প্রত্যেকটি বিভাগে আয় এবং জনপ্রিয়তার সাপেক্ষে তারকাদের এই তালিকা তৈরি করেছে মার্কিন পাক্ষিক ফোর্বস।
ব্র্যাড পিট এবং জর্জ ক্লুনিকে পেছনে ফেলে অভিনেতাদের মধ্যে শীর্ষে আছেন 'আয়রন ম্যান' রবার্ট ডাউনি জুনিয়র। শত তারকার মধ্যে তিনি রয়েছেন দশম স্থানে।
মাত্র ২৩ বছর বয়সেই সব তারকা অভিনেত্রীদের টেক্কা দিয়ে শীর্ষে আছেন ‘হাঙ্গার গেমস’-খ্যাত জেনিফার লরেন্স। তালিকায় তার অবস্থান দ্বাদশ। অস্কারজয়ী এই অভিনেত্রী ছাড়া তালিকায় আরও আছেন সান্ড্রা বুলক এবং অ্যাঞ্জেলিনা জোলি।
