দিপিকা-রানভিরের ‘স্প্যানিশ হলিডে’?
শুটিংয়ের কাজে স্পেনে রয়েছেন হিন্দি সিনেমার অভিনেতা রানভির সিং এদিকে যুক্তরাষ্ট্র থেকে স্পেনে উড়াল দিয়েছেন তার ‘ভালো বন্ধু’ দিপিকা পাড়ুকোন। দশদিন একসঙ্গে ঘুরে বেড়িয়েছেন তারা
যোয়া আখতারের নতুন সিনেমা ‘দিল ধাড়াকনে দো’র শুটিং চলছে বার্সেলোনাতে। যেখানে রানভিরের সঙ্গে আরও অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া, অনিল কাপুর এবং রানভিরের সাবেক ‘প্রেমিকা' আনুশকা শর্মা
সম্প্রতি শুটিং সেটে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাড়া ফেলে দিয়েছে সেই ছবিতে অজান্তেই ক্যামেরাবন্দি হয়েছেন রানভির-দিপিকা। সঙ্গে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কাকেও।
ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডে এক সূত্রের বরাত দিয়ে বলছে, রানভিরের সঙ্গে সময় কাটাতেই বার্সেলোনা গেছেন দিপিকা
রানভির ও দিপিকা দুজনই গণমাধ্যমে তাদের সম্পর্কের কথা জোর গলায় অস্বীকার করেছেন যদিও তাদের ঘনিষ্ঠতা পাপারাজ্জিদের চোখ এড়ায়নি কখনও।
অপরদিকে ‘দিল ধাড়াকনে দো’র মাধ্যমে অনেকদিন পর একসঙ্গে দেখা যাবে সাবেক জুটি রানভির-আনুশকাকে। এক সূত্রের দাবী, শুটিং এর সময়টুকু ছাড়া রানভিরকে অনেকটা এড়িয়েই চলছেন আনুশকা।
সিনেমাটির শুটিং শুরু হবার পর থেকে টুইটারে নিয়মিত ছবি পোস্ট করে আসছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। মোটামুটি সবগুলো ছবিতেই কলাকুশলীদের সঙ্গে দেখা গেছে রানভিরকে। কিন্তু যেসব ছবি আনুশকা রয়েছেন সেগুলোতে অনুপস্থিত রানভির
