২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবাকে নিয়ে গান

বাবা আর সন্তানের সম্পর্ক নিয়ে কম গান রচিত হয়নি। বাবার প্রতি ভালোবাসা এবং না বলা কথাগুলোর প্রকাশ অনেক সময়ই ঘটেছে গানে। এ বছর বাবা দিবসে বিলবোর্ড প্রকাশ করেছে বাবার জন্য সেরা ২৫টি গান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 05:12 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

১.‘পাপা ডোন্ট প্রিচ’- ম্যাডোনা

তালিকার শীর্ষস্থানে আছে পপকুইন ম্যাডোনার গাওয়া ‘পাপা ডোন্ট প্রিচ’ গানটি। এই গান কুমারি এক মেয়ের সন্তানসম্ভবা হওয়ার কথন যে চায় সবসময় তার বাবা তার পাশে থাকুক। ১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘ট্রু ব্লু’ অ্যালবামের এই গানটি মুক্তির পর টানা দুই সপ্তাহ ‘হট হান্ড্রেড’তালিকার শীর্ষস্থান দখল করে ছিল।

২.‘লাইক ফাদার, লাইক সান’-দ্য গেইম

দ্বিতীয় স্থানে আছে মার্কিন র্য্যা পার দ্য গেইমের গান ‘লাইক ফাদার, লাইক সান’। এই গানে নিজের সন্তান জন্ম নেওয়ার প্রেক্ষাপটের বিবরণ দিয়েছেন এই শিল্পী৤।

৩. ‘মাই ফাদারস আইস’- এরিক ক্ল্যাপটন

এই গানটির পেছনে রয়েছে একটি হৃদয়বিদারক ইতিহাস। ব্রিটিশ সংগীতশিল্পী এবং গিটারিস্ট এরিক ক্ল্যাপটনের ছেলে, কনর ক্ল্যাপ্টন মাত্র চার বছর বয়সে ৫৩ তলা উঁচু একটি ভবনের জানালা থেকে পড়ে মারা যান। গানটিতে ক্ল্যাপ্টন তার অনুভূতিগুলো ব্যক্ত করেছেন যা কিনা তার ছেলে কখনোই আর জানতে পারবে না। তালিকায় তৃতীয় স্থানে থাকা এই গানটি ১৯৯৮ এর ‘অ্যাডাল্ট কন্টেম্পোরারি চার্ট’ এ দ্বিতীয় স্থানে ছিল।

৪. ‘মাই ফাদারস হাউজ’- ব্রুস স্প্রিংস্টিন

ব্রুস স্প্রিংস্টিনের সাথে তার বাবার সম্পর্ক আর দশজনের মতো ছিল না। সব প্রতিবন্ধকতা এড়িয়ে নিজের বাবাকে আপন করে নেওয়ার কথাগুলো এই গানের মাধ্যমে ব্যক্ত করেছেন ব্রুস।

৫. ‘পাপা ওয়াজ আ রোলিং স্টোন’- দ্য টেম্পটেশনস

সন্তানদের একা ফেলে না ফেরার দেশে চলে যাওয়া এক বাবাকে নিয়ে এই গান। ১৯৭২ এ প্রকাশিত ‘অল ডাইরেকশন’ অ্যালবামে গানটি প্রকাশ করে দ্য টেম্পটেশন।

৬. ‘ফাদার টু সান’- কুইন

জনপ্রিয় ব্রিটিশ রক ব্যান্ড ‘কুইন’ এর এই গানে উঠে এসেছে বাবা-সন্তান সম্পর্কের বোঝাপড়ার দিকটি। অবাধ্য সন্তানকে বুঝিয়ে আবার আপন করে নেওয়ার মাধ্যমে আগায় গানটির গল্প।

৭. ‘ক্যাটস ইন দা ক্রেডল’- হ্যারি চ্যাপিন

হ্যারি চ্যাপিন এবং তার বাবার মধ্যকার জটিল সম্পর্কটি ফুটিয়ে তোলে গানটি। নিজেরা একে অপরকে সময় দিতে না পারলেও হ্যারি মনে করেন একদিন হয়তো তার বাবার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে। কিন্তু সেই দিনটি আর কখনো আসে না। অপ্রাপ্তি নিয়েই শেষ হয় গানটি।

৮. 'গ্লোরি'- জেয় জি

বিয়ন্সে-জেয় জি দম্পতির প্রথম সন্তান হবার পর মার্কিন এই র্য্যা পার তার বাবা হওয়ার অনুভুতি তুলে ধরেন এই গানে। তিনি একটি সাক্ষাৎকারে বলেন, "সত্যি কথা বলতে, আমি আমার মনের আবেগ ভাষায় প্রকাশ করতে পারবো না।"

৯. 'ওহ ফাদার'- ম্যাডোনা

তালিকার অন্য গানগুলোতে বাবা-সন্তানের সম্পর্কের সুন্দর দিকগুলো ফুটে উঠলেও ম্যাডোনার এই বিতর্কিত গানের প্রতিটি শব্দ তার বাবার প্রতি সুক্ষ্ম ঘৃণার প্রকাশ।  ১৯৯০ সালে বের হওয়ার পর গানটি 'হট হান্ড্রেড' তালিকায় ২০ নম্বর স্থান দখল করে।

১০. 'ডটার্স'- জন মেয়ার

মেয়েদের সঙ্গে বাবাদের একটি সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তোলার বার্তা দিয়ে করা গানটি দিয়ে জন মেয়ার জিতেছিলেন গ্র্যামি অ্যাওয়ার্ড।

এছাড়াও তালিকায় রয়েছে-

১১. 'আই লারনড ফ্রম ইউ'- বিলি সাইরাস এবং মাইলি সাইরাস

১২. 'ড্যান্স উইথ মাই ফাদার'- লুথার ভ্যান্ড্রোস

১৩. 'ড্যাডি'- বিয়ন্সে

১৪. 'সং ফর ড্যাড'- কিথ আরবান

১৫. 'দ্য গ্রেটেস্ট ম্যান আই এভার নিউ'- রেবা ম্যাককিনটায়ার

১৬. 'ইজেন্ট শি লাভলি'- স্টিভি ওয়ান্ডার

১৭. 'পাপা ডোন্ট টেইক আ মেস'- জেমস ব্রাউন

১৮. 'জাস্ট দ্য টু অফ আস'- উইল স্মিথ

১৯. 'হিজ ড্রিম'- অ্যাশার রথ

২০. 'পাপাজ সং' -টু প্যাক

২১. 'রেট্রোস্পেক্ট ফর লাইফ'- কমন ফিচারিং লরিন হিল

২২. 'ডটার্স'- নাস

২৩. 'নিউ ডে'- কেনি ওয়েস্ট এবং জেয় জি

২৪. 'স্টান্টিং লাইক মাই ড্যাডি'- লিল ওয়েইন এবং বার্ডম্যান

২৫. 'দেয়ার গোজ মাই লাইফ'- কেনি চেসনি