২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'কোনো খান নয়'

হিন্দি সিনেমায় খানত্রয়ের সঙ্গে কাজ করার সুযোগ নতুন অভিনেত্রীদের জন্য অনেকটা লটারি জেতার মতই৤ কিন্তু ‘ইশাকজাদে’ খ্যাত অভিনেত্রী পারিনিতি চোপড়া কণ্ঠে উল্টো সুর। শাহরুখ, আমির এবং সালমান খানের সঙ্গে কাজ করার করার ইচ্ছা নেই তার!

জেনিফার ডি প্যারিস

আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 03:20 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

পারিনিতির মতে তিন খানের যে কোনো একজন যে সিনেমা নায়ক সে সিনেমায় তার চরিত্র ‘অপ্রয়োজনীয়’ই হবে।

নতুন প্রজন্মের সুপারস্টার দিপিকা পাড়ুকোন আর আনুশকা শার্মার সিনেমায় অভিষেক শাহরুখ খানের বিপরীতে৤ আর ‘দাবাং’ সিনেমায় সালমান খানের নায়িকা হয়েই একলাফে প্রথম সারিতে পৌঁছান অভিনেত্রী সোনাক্শি সিনহা।  

২৫ বছর বয়সী পারিনিতি চোপড়ার শুরুটা অবশ্য নায়িকা হিসেবে নয়৤ ২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বেহেল’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করেই সবার নজরে পড়ে যান এই অভিনেত্রী। এরপর 'ইশাকজাদে' সিনেমায় অর্জুন কাপুরের সঙ্গে জুটি বাঁধেন তিনি৤ পরের তিনটি সিনেমাতেও নতুন প্রজন্মের অভিনেতাদের সঙ্গেই দেখা গেছে তাকে। যদিও প্রতিটি সিনেমাতেই প্রশংসিত হয়েছে তার অভিনয়।

অবশ্য চাচাতো বোন প্রিয়াঙ্কা কিংবা মিরার মত ফিল্মি ক্যারিয়ার গড়ার ব্যাপারে কখনোই তেমন উচ্চাকাঙ্ক্ষী ছিলেন না পারিনিতি। 

যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে দেশে ফেরেন ২০০৯ সালে। এরপর কাজ শুরু করেন ইয়াশ রাজ ফিল্মস প্রোডাকশনের পাবলিক রিলেশন বিভাগে। তারপর অনেকটা অপ্রত্যাশিতভাবেই শুরু হয় তার নায়িকা হবার যাত্রা।

চলতি বছর মুক্তি পাবে পারিনিতির আরও দুটি সিনেমা, ‘দাওয়াত-এ-ইশক’ এবং ‘কিল দিল’। ‘দাওয়াত-এ-ইশক’য়ে তার নায়ক 'আশিকি টু’ খ্যাত আদিত্য রয় কাপুর আর ‘কিল দিল’ এ তাকে দেখা যাবে রানভির সিংয়ের বিপরীতে।