এসএমবির প্রথম কনসার্ট
রাজধানীর গুলশানে স্যাফরন গার্ডেন রেস্টুরেন্টে ২৪ মে হয়ে গেল বাংলাদেশের ব্যান্ডদলগুলোর নতুন সংগঠন সোসাইটি অফ মিউজিকাল ব্যান্ডসের (এসএমবি) প্রথম কনসার্ট। কনসার্টে অংশ নিয়েছে নতুন-পুরনো মিলিয়ে ১৮টি ব্যান্ড। পারফর্মেন্সের ফাঁকে ফাঁকে পূর্বসূরিদের সঙ্গে নতুনদের মেলবন্ধনের বার্তা দিয়েছেন সংগঠনভুক্ত ব্যান্ডশিল্পীরা।
এসএমবির আনুষ্ঠানিক সূচনা কাগজে কলমে ৮ মে। কিন্তু সংগীতজগতের সবাই এক বাক্যে স্বীকার করবেন যে একটা ব্যান্ডের আসল জায়গা মঞ্চেই। সেই দিক থেকে সংগঠনটির যাত্রা শুরু ২৪ মের কনসার্ট দিয়েই। সকাল ১১টায় শুরু হওয়া কনসার্টে অংশ নিয়েছে আর্ক, পেন্টাগন, যাত্রী, ব্ল্যাক, আর্টসেল, অরণ্য, রেডিওঅ্যাকটিভ, শহরতলী, সিক্স, স্কেয়ারক্রো, গাছ, কার্নিভাল, প্রিজোনার্স, প্রজেক্ট নিয়ন, সাইকোভিনা, ফ্ল্যাঞ্জ, রেডলাইন এবং ইএফ এই ১৮টি ব্যান্ড।
বৃষ্টিভেজা দুপুরে দর্শক উপস্থিতি শুরুতে কম হলেও ধীরে ধীরে বাড়তে থাকে। দর্শকদের প্রতিক্রিয়া, শিল্পীদের পারফর্মেন্স আর বক্তব্য সব মিলিয়ে প্রথম কনসার্ট দিয়েই সাফল্য পেয়েছে এসএমবি।
কেবল কনসার্ট নয় দেশীয় নানা বিনোদন আয়োজনেও অংশীদার হতে চায় এসএমবি। যাত্রাপালা, নৌকাবাইচ, ঘুড়ি উৎসবের মতো ঐতিহ্যবাহী উৎসবেও পাশে থাকতে চায় সংগঠনটি-- এমনটাই বলেন এরশাদ।
পরক্ষণেই গম্ভীর হয়ে বললেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যান্ড মিউজিক নিয়ে কাজের জায়গাটা অনেক বড়। কেবল একটা সংগঠনের পক্ষে হয়ত সব কাজ করা সম্ভব নয়। আমরা দেশের সবগুলো ব্যান্ড, ব্যান্ড মিউজিশিয়ান, দর্শক-শ্রোতাসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এই শিল্পের উন্নয়নে কাজ করব।”
শুরুটা ঢাকাতে হলেও কেবল রাজধানীতেই সীমাবদ্ধ থাকবে না এসএমবির কর্মকাণ্ড। বিভাগভিত্তিক কমিটি গঠন করা হবে সংগঠনটির। সিলেটের কমিটি গঠন হবে এ মাসেই। মে মাসের ৮ বা ৯ তারিখে গঠিত হবে চট্টগ্রামের বিভাগীয় কমিটি। স্থানীয় ব্যান্ডগুলোর বোঝাপড়ার ভিত্তিতে মাঠপর্যা য়ে কাজ করবে কমিটিগুলো।
নানা বাধা-বিপত্তি অতিক্রম করে এসএমবির এই আয়োজন নিয়ে বললেন, “কনসার্ট করতে সব সময়ই ভালো লাগে। মঞ্চই তো আমাদের আসল জায়গা। বাংলাদেশে ব্যান্ড মিউজিক করতে হলে অনেক প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। এখনও অনেক অডিটোরিয়ামে ব্যান্ড পারফর্মেন্স নিষিদ্ধ। ড্রামস সেট ঢোকানোর অনুমতিই নেই অনেক জায়াগায়। এমনকি আজকের কনসার্টের জন্যও অনেক ঝক্কি পোহাতে হয়েছে। তারপর এমন একটা কনসার্ট করতে পেরে ভালো লাগছে।”
শিল্পী আর শ্রোতাদের কণ্ঠে এমন পরিবর্তনের বার্তা ছিল এসএমবির কনসার্ট জুড়েই।
