বিজেপির জয়ে পরিচালকের হতাশা
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নিরঙ্কুশ জয় হতাশ করেছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক হানসাল মেহতাকে। তবে তিনি আশা করছেন, জাতির জন্য ভালো কোনো খবর দিতে পারবে নতুন সরকার।
‘শাহিদ’-খ্যাত এ পরিচালক বলেন, “এবার অনেক মানুষ ভোট দিয়েছেন মোদিকে, আশা করি তিনি সবার আস্থা এবং বিশ্বাস ধরে রাখতে পারবেন।”
চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে ভারতের সাধারণ নাগরিকদের প্রতি একটি বিশেষ আবেদন জানান বিনোদনজগতের কয়েকজন শিল্পী। সেই আবেদনে ধর্মনিরপেক্ষতার যে ভিত্তির উপর ভারত দাঁড়িয়ে, তা যেন নড়ে না যায়-- সে বিষয়ে সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়।
হানসাল মেহতা ছাড়াও সেই আবেদনে স্বাক্ষর করেন নির্মাতা ইমতিয়াজ আলি, যোয়া আখতার, মহেশ ভাট, বিশাল ভারাদওয়াজ, নন্দিতা দাশসহ আরও অনেকে।
