উৎসবমুখর শিলাইদহ, শাহজাদপুর, পতিসর
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্ম জয়ন্তীতে তার তিন কাছারিবাড়ি সিরাজগঞ্চের শাহজাদপুর, কুষ্টিয়ার শিলাইদহ ও নওগাঁর পতিসরে ‘রবীন্দ্র মেলা’র আয়োজন করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
জেলা প্রতিনিধিরা গ্লিটজকে জানায়, স্থানীয় শিল্পীদের পাশাপাশি ঢাকার শিল্পীরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
শাহজাদপুর কাছারিবাড়ির মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী সাদী মহম্মদ ও পাপিয়া সারোয়ার। এছাড়া লিখন ও নাদিয়া জুটির নৃত্য পরিবেশনের কথা রয়েছে। অনুষ্ঠানে আরও অংশ নেবেন নৃত্যশিল্পী শামিম আরা নীপা ও শিবলী মহম্মদ এবং রবীন্দ্রসংগীত শিল্পী হিমাদ্রি শেখর, ছায়া কর্মকার, তানজিনা তমা প্রমুখ।
শাহজাদপুরের কাছারিবাড়িতে রবীন্দ্র মেলা উদ্বোধন হয়। কুষ্টিয়ার শিলাইদহের উপস্থিত হয়েছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পতিসরে অনুষ্ঠান উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী জোনাইদ হোসেন পলক।
শাহজাদপুর ও শিলাইদহের কাছারিবাড়ির ‘রবীন্দ্র মেলা’ চলবে তিনদিন। পতিসরে এ মেলার পরিধি দুদিনের।
