থিয়েটারক্যানফান্ডের পঞ্চম বর্ষপূর্তি
নাটুকে থিয়েটার গ্রুপের অঙ্গ সংগঠন থিয়েটার ফর ক্যানসার ফাউন্ডেশন (থিয়েটারক্যানফান্ড)-এর পাঁচ বছর পূর্তি হচ্ছে বুধবার। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি। ক্যান্সার আক্রান্ত শিশু মাইমুনের চিকিৎসায় ওইদিন পরিবেশিত হবে নাটক ‘ঠাকুর ঘরে কে রে..’।
এ বিষয়ে দলটির সমন্বয়ক নিথর মাহবুব গ্লিটজকে জানান, অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। আলোচনায় অংশ নেবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রনজিৎ কুমার বিশ্বাস এবং আইটিআইর আন্তর্জাতিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার, মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদার, নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেনজামিন কস্তা, শিল্পী সবিহ-উল-আলম এবং প্রজন্ম ’৭১ সভাপতি শাহীন রেজা নূর।
সন্ধ্যা ৭টায় ক্যান্সারাক্রান্ত ২ বছর বয়সী শিশু মাইমুনের চিকিৎসায় সাহায্যার্থে মঞ্চায়ন করা হবে ফরাসি নাট্যকার মার্ক ক্যামোলতির গল্প ‘ডোন্ট ড্রেস ফর ডিনার’ থেকে আল-নোমান অনুদিত ও নির্দেশিত নাটক ‘ঠাকুর ঘরে কে রে...’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয়ে করেছেন, আল-নোমান, মণি, সনি, শ্যামল, রিংকু এবং মাহবুব।
থিয়েটারক্যানফান্ড প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালের ৬ ফেব্রæয়ারি। সংগঠনটি থেকে এ পর্যন্ত ৪৫ জনকে নানাভাবে সহায়তা করা হয়েছে।
