শচীন দেব বর্মণকে নিয়ে ‘বাঙালি বিশ্বময়’-এর বিশেষ পর্ব
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী শচীনদেব বর্মণকে নিয়ে নির্মিত ‘বাঙালি বিশ্বময়’-এর বিশেষ পর্ব প্রচারিত হবে শনিবার।
‘বাঙালি বিশ্বময়’-এর এবারের পর্ব সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের বংশ পরিচয়, বেড়ে ওঠা, জীবনচরিত্র, কর্ম, সাফল্যগাঁথার প্রামাণ্যচিত্র নিয়ে নির্মিত হয়েছে বলে গ্লিটজকে জানিয়েছেন অনুষ্ঠানের প্রযোজক অরিন্দম মুখার্জী বিংকু।
অরিন্দম মুখার্জী জানান, বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত গুনীজনদের নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান ‘বাঙালি বিশ্বময়’। উপমহাদেশের অনেক কিংবদন্তি শিল্পী, লেখক ও ঔপন্যাসিকের জন্ম এ দেশে। তাদের সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে এ অনুষ্ঠানের আয়োজন। এতে কিংবদন্তিদের কর্মময় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের আদ্যোপান্ত তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি শনিবার রাত ১১টা ৩০ মিনিটে গাজীটিভিতে প্রচারিত হবে।
